Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে অনলাইন প্রতারণা নিয়ে সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৩

আমিরাতে অনলাইন প্রতারণা নিয়ে সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতের সাইবার সিকিউরিটি কাউন্সিল জনগণকে অনলাইন প্রতারণার বাড়তি ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। প্রতিষ্ঠানটি এমিরেটস পোস্ট গ্রুপ ও দার্ব প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে এক বিবৃতিতে জানিয়েছে, প্রতারকরা এখন এসএমএস, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

গালফ নিউজে প্রকাশিত এক সংবাদে বলা হয়, এসব বার্তায় ব্যবহারকারীদের সন্দেহজনক লিঙ্কে ক্লিক করতে প্রলুব্ধ করা হয়। এরপর ক্রেডিট কার্ডের তথ্য দিতে বলা হয় বা ভুয়া ডিসকাউন্ট অফারের মাধ্যমে প্রতারণা চালানো হয়। প্রতারকরা বিভিন্ন চ্যানেল ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করছে।  

কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে জানিয়েছে, কোনো অচেনা লিঙ্কে ক্লিক করা যাবে না এবং অজানা উৎস থেকে আসা বার্তায় ব্যক্তিগত বা আর্থিক তথ্য দেওয়া যাবে না। তারা জোর দিয়ে বলেছে, বৈধ প্রতিষ্ঠান কখনোই অনাকাঙ্ক্ষিত বার্তার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে পেমেন্ট তথ্য চায় না। 

সাইবার সিকিউরিটি কাউন্সিল আরো জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার চেষ্টা দেখতে পান, তবে লিঙ্কে ক্লিক না করে দ্রুত সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। ঘটনার সব তথ্য ও প্রমাণ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   

Logo