Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইরান-আমেরিকা উত্তেজনা

ইরান বলছে হামলা মোকাবিলায় তারা প্রস্তুত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৫৭

ইরান বলছে হামলা মোকাবিলায় তারা প্রস্তুত

যুক্তরাষ্ট্রের সংঘাতের হুমকি, পাল্টা জবাব দিতে ইরানের প্রস্তুতি, পাশাপাশি চলছে সমঝোতার আলোচনা; সব মিলিয়ে জটিল এক হিসাব-নিকাশের দরবারে পরিণত হয়েছে ইরান। শুরু হয়েছে ইরান আর আমেরিকার মনস্তাত্ত্বিক যুদ্ধ।  

ইরানের জন্য সময় ফুরিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর ২৯ জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষিপ্রতার সাথে শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এরই মধ্যে দেশটির উৎপাদন কারখানা থেকে এক হাজার ড্রোন হাতে পেয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।  

হামলা মোকাবিলার প্রতিজ্ঞার মাঝে প্রকাশ্যেই সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। শুক্রবার আব্বাস আগারচি যাবেন তুরস্কে, সেখানে তার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরান বিষয়ে আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে আলোচনায় আগ্রহী বলে জানিয়েছেন। সংকটের একটা সমাধান বের করতে ভারত, পাকিস্তানের কূটনীতিকরাও ইরানের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সাথে আলোচনা করেছেন।

ইরান যদি তার পরমাণু কর্মসূচি পরিত্যাগের ঘোষণা না দেয়, তাহলে হামলা হবে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল বেরেল প্রতি ৭০ ডলারে পৌঁছেছে। আর তরতর করে বাড়ছে গোল্ডের দাম। 

তার চেয়ে অনেক বেশি যুদ্ধের আশঙ্কায় ইরানের সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে, যা কোনো ডলারে পরিমাপ করা যাচ্ছে না। 

Logo