আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রাউজানের ফাহিমের মৃত্যু
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ২২:৪৬
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রাউজান উপজেলার এক প্রবাসী যুবক ফাহিম মৃত্যুবরণ করেছেন। তিনি মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে আবুধাবির শেখ বুত তথা মাফরাক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
নিহত ফাহিম রাউজান উপজেলার লেলাংগারা এলাকার মোশাররফ আলী মুনসীর বাড়ির বাসিন্দা এবং মরহুম ফরিদ আহমেদের পুত্র।
জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে আবুধাবিতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফাহিম। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে শেখ বুত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
ফাহিমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
logo-1-1740906910.png)
