Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ জানুয়ারি ২০২৬

কাবা শরিফে চালু হলো স্মার্ট সিস্টেম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২২:৪৮

কাবা শরিফে চালু হলো স্মার্ট সিস্টেম

কুয়েত

কুয়েতে আবাসিক এলাকায় বন্ধ হবে স্কুল 

কুয়েত সরকার আবাসিক এলাকার ভেতরে থাকা প্রাইভেট স্কুলগুলো ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দ্য আরব টাইমস এ খবর দিয়েছে। সরকারের মতে, আবাসিক এলাকায় প্রাইভেট স্কুল থাকার কারণে যানজট, নিরাপত্তা ঝুঁকি ও নানা ভোগান্তি তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিকল্পনা অনুযায়ী, সব প্রাইভেট স্কুলকে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের শেষ নাগাদ বর্তমান স্থান ছেড়ে অন্যত্র সরে যেতে হবে। স্থানান্তর প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে। কুয়েতের মন্ত্রী আব্দুল লতিফ আল মিশারি বলেন, বাসিন্দাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


সংযুক্ত আরব আমিরাত

আজমানে শুরু হলো নিরাপদ সড়ক ক্যাম্পেইন

আমিরাতের আজমানে শুরু হয়েছে নিরাপদ সড়ক ক্যাম্পেইন। ২০২৬ সালের প্রথম তিন মাস চলবে এই সচেতনতামূলক অভিযান। এর মূল লক্ষ্য ট্রাফিক নিরাপত্তা বাড়ানো এবং সড়ক দুর্ঘটনা কমানো। আজমান ট্রাফিক ও প্যাট্রল বিভাগের উপপরিচালক কর্নেল রাশিদ হুমাইয়েদ বিন হিন্দি জানান, জনগণের মধ্যে ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। নিরাপদ ও দায়িত্বশীল ড্রাইভিং অভ্যাস গড়ে তোলাই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য। এই ক্যাম্পেইনে গাড়িচালক, পথচারী, সাইকেল চালক এবং শারীরিকভাবে অসমর্থ্য ব্যক্তিসহ সব ধরনের সড়ক ব্যবহারকারীর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে সড়ক আইন ও নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


সৌদি আরব

কাবা শরিফে চালু হলো স্মার্ট সিস্টেম

মক্কার গ্র্যান্ড মসজিদে নিরাপত্তা বাড়াতে চালু হয়েছে নতুন স্মার্ট সিস্টেম। এই প্রযুক্তি মূলত ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে।সিস্টেমটির মাধ্যমে মসজিদের বিভিন্ন অংশে কতজন মানুষ আছে, কোথায় ভিড় বেশি এবং তারা কীভাবে চলাফেরা করছেন; সবকিছু রিয়েল টাইমে দেখা যাবে। ফলে ভিড় বাড়ার আগেই সতর্কতা জারি করা সম্ভব হবে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। প্রবেশপথ, করিডোর, নামাজের স্থানসহ মসজিদের সব গুরুত্বপূর্ণ এলাকায় এই সিস্টেম কাজ করবে। ফলে মুসল্লি ও দর্শনার্থীরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্মার্ট প্রযুক্তির ফলে নামাজ আদায় আরো আরামদায়ক ও নিরাপদ হবে। একই সঙ্গে হাজি ও ওমরাহ পালনকারীদের জন্য এটি নিশ্চিত করবে উন্নত সেবা ও সর্বোচ্চ নিরাপত্তা।

Logo