না ফেরার দেশে আরেক রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ মুবিন
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:১৭
আবুধাবি প্রবাসী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ মুবিন (রহ.) শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার পর তিনি হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর টানা প্রায় ২৩-২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শুক্রবার সকাল ৮টায় আবুধাবির ক্লিভল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ মুবিন বেশ কয়েক বছর ধরে আবুধাবিতে কর্মরত ছিলেন এবং একজন নিষ্ঠাবান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে প্রবাসী ও দেশবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
logo-1-1740906910.png)
