Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে নতুন বছর বরণ, প্রবাসীদের বর্ণিল উদযাপন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ২০:২৩

বাহরাইনে নতুন বছর বরণ, প্রবাসীদের বর্ণিল উদযাপন

আট স্থানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রঙিন আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নিল বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা। 

রাত ১২টা বাজার আগেই কাউন্টডাউন করে রাজধানী মানামাজুড়ে আতশবাজির রঙিন আলোয় ভরে ওঠে আকাশ। টানা ১০ মিনিট ধরে চলে আতশবাজির এই রঙিন আয়োজন। 

তারপর শুরু হয় চোখ ধাঁধানো ড্রোন শো, যা ছিল বাহরাইনের এখন পর্যন্ত সবচেয়ে বড়। এ বছর আড়াই হাজার ড্রোন, ১১শ ফায়ার ড্রোন আলোর নাচন দেখিয়ে মুগ্ধ করে নতুন বছরকে স্বাগত জানাতে আসা, নাগরিক আর বাসিন্দাদের। কোনো কোনো ড্রোন ৪০০ মিটার পর্যন্ত উঁচুতে উঠেছিল।  

পুরনো গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করার এই আয়োজনে বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে যোগ দেন বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। 

মানামার অ্যাভিনিউ মল, সিফ ডিসট্রিক্ট, বাহরাইন হার্বার, ফোর সিজনস হোটেল বাহরাইন বে, বাহরাইন মেরিনা, বাহরাইন বে বিচ, বাহরাইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, শেখ হামাদ ও শেখ ইসা বিন সালমান ব্রিজের মধ্যবর্তী স্থানে ভিড় ছিল সবচেয়ে বেশি।

নতুন বছরের প্রথম দিন বাহরাইনে ছুটি ঘোষণা করায় নিউ ইয়ারের প্রথম প্রহর থেকে গভীর রাত পর্যন্ত আনন্দ করার সুযোগ পেয়েছেন দেশটির নাগরিক ও প্রবাসীরা।

Logo