Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভিসা ফি, ওয়ার্ক পারমিটসহ অনেক ফি বেড়েছে বাহরাইনে

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬

ভিসা ফি, ওয়ার্ক পারমিটসহ অনেক ফি বেড়েছে বাহরাইনে

২০২৬-২৭ বছরের জন্য বাহরাইনে নানা ফিতে পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। বেড়েছে ভিসা ফি, হেলথ ফি, বিদ্যুৎ ও পানির খরচ, ওয়ার্ক পারমিটের ফিস। বেড়েছে ভিসা ফি, তেলের দামে বড় পরিবর্তন এসেছে। 

৩০ ডিসেম্বর ২০২৫ থেকে তেলের নতুন দামগুলো হচ্ছে:

Super 98 পেট্রোল : 0.265 BHD প্রতি লিটার

Premium 95 পেট্রোল : 0.235 BHD প্রতি লিটার

Regular 91 পেট্রোল : 0.220 BHD প্রতি লিটার

ডিজেল : 0.200 BHD প্রতি লিটার

এছাড়া নতুন ঘোষণায় বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের ফি ১০৫ ডলার থেকে বেড়ে হয়েছে ১২৫ দিনার। মাসিক ওয়ার্ক ফি ১০ দিনার থেকে বেড়ে হয়েছে ৩০ দিনার। হেলথ ফিও বেড়েছে। হেলথ ফি আগে ছিল ৭২ দিনার। এখন তা বেড়ে হয়েছে ১৪৪ দিনার। 

ভিসা ফি ১০৫ দিনার থেকে বাড়িয়ে ১২৫ দিনার করা হয়েছে। ভিসার এ খরচ চার বছরে পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।এলএমআরে মাসিক ফি ৩০ দিনার, যা আগে ছিল ৫-১০ দিনার।

এসব পরিবর্তনের ফলে খরচ বাড়বে নাগরিক ও প্রবাসীদের। তবে সরকার বলছে, সেবার মান আরো উন্নত হবে দেশটিতে। আর দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, বাহরাইনের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতির কারণে বাড়তি এসব খরচের চাপ কাটিয়ে ওঠা সম্ভব হবে।


Logo