Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ ডিসেম্বর ২০২৫

গৃহকর্মীদের বেতন সরকারি চ্যানেলে বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

গৃহকর্মীদের বেতন সরকারি চ্যানেলে বাধ্যতামূলক

বাহরাইন

বাহরাইনে শৈত্যপ্রবাহ থাকবে বেশ কিছু দিন

বাহরাইনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ আগামী বেশ কিছু দিন চলমান থাকবে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহ চলার সময় রাতের তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর দিনের তাপমাত্রা ১৮ ডিগ্রির মধ্যে থাকবে। শৈত্যপ্রবাহ চলার সময় বাহরাইনে কোনো বৃষ্টি হবে না, তবে আকাশ সব সময় মেঘাচ্ছন্নই থাকবে। আর তাতে হিউমিডিটি ৮০ থেকে ৭৫ পারসেন্ট থাকবে, যাতে ঘাম হওয়ার সম্ভাবনা থাকবে। হাল্কা বাতাস থাকলেও তা বাহরাইনে শীতের অনুভূতি বেশি বাড়াবে না। ফলে শীতের এই সময়ে নাগরিক ও প্রবাসীদের জন্য আনন্দময় হবে বলেই মনে করা হচ্ছে। কাজের বাইরে এই সময়ে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করা যাবে বলেই মনে করছেন বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিরা। 


সৌদি আরব 

গৃহকর্মীদের বেতন সরকারি চ্যানেলে বাধ্যতামূলক

সৌদি আরবে গৃহকর্মীদের বেতন পরিশোধে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সরকার জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সব গৃহকর্মীর বেতন অবশ্যই সরকার অনুমোদিত ব্যাংকিং বা ডিজিটাল মাধ্যমে দিতে হবে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গৃহকর্মীদের বেতন দিতে হবে মুসানেদ ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে। আর এতে গৃহকর্মীরা তাদের বেতন দেশে থাকা পরিবারের কাছে পাঠাতে পারবে নিশ্চিন্তে। গৃহকর্মীরা যদি মুসানেদ প্ল্যাটফর্ম থেকে টাকা তুলতে চায়, সেটাও মাদা কার্ডের মাধ্যমে তুলতে পারবে। তবে সব করতে হবে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে।  

এই সিদ্ধান্ত এসেছে শ্রমিকদের বেতন সুরক্ষা নিশ্চিত করতে।যাতে গৃহকর্মীরা সময়মতো বেতন পেতে পারে এবং তারা যেনো কোনো ধরনের প্রতারণা শিকার না হয়।নিয়ম না মানলে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

প্রতারণা থেকে সতর্ক করল পুলিশ

আমিরাতের দুবাই পুলিশ নাগরিক ও প্রবাসীদের এই বলে সতর্ক করেছে, প্রযুক্তির এই যুগে ডিজিটাল জালিয়াতদের খুঁজে পাওয়া কঠিন কিন্তু তাদের হাত থেকে বাঁচা কঠিন নয়। সতর্ক থাকলে জালিয়াতরা তেমন কিছু করতে পারবে না। সে জন্য নাগরিক ও প্রবাসীদের বেশ কিছু টিপসও দিয়েছে দুবাই পুলিশ। ফোনে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিলে বুঝতে হবে তারা জালিয়াত। কারণ ব্যাংক কর্মকর্তারা গ্রাহকদের ফোন দেয় না কখনো। তাছাড়া যখন তারা ওটিপি চাইবে, তখন নিশ্চিতই হতে পারবেন যে তারা জালিয়াত চক্রের সদস্য। দুবাই পুলিশ বলছে, নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য, ওটিপি কারো কাছে শেয়ার করা যাবে না। এমনটা হলে দ্রুত ই-ক্রাইম সেকশনে জানাতে হবে। দুবাই পুলিশ জানিয়েছে, এমন অভিযোগে ইতোমধ্যে ১৩ জনকে আটক করা হয়েছে। একই সাথে বেশি লাভের আশায় সামাজিক মাধ্যমে কোথাও বিনিয়োগের বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রযুক্তি জ্ঞান কম থাকায় অনেক সময় প্রবাসীদের টার্গেট করে অনলাইন জালিয়াত চক্র। আমিরাতে আছেন প্রায় ১০ লাখ প্রবাসী বাংলাদেশি, অনলাইন জালিয়াত চক্র নিয়ে তাদের সতর্ক থাকা উচিত।    


কুয়েত

রমজানে অফিস সময় কমছে

কুয়েত সরকার রমজান মাসে কাজের সময়সূচি ঘোষণা করেছে। ২০২৬ সালে কুয়েতের সরকারি দপ্তরগুলোতে দৈনিক কাজের সময় হবে সাড়ে চার ঘণ্টা। কাজ শুরুর সময় সহজ করা হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে কাজ শুরু করা যাবে। এর সাথে কাজ শুরু ও শেষ সময়ের সাথে ১৫ মিনিট গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। তবে অফিসে আসা ও যাওয়ার সময়টি যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে এবং জানানো হয়েছে কোনোভাবে গ্রেস পিরিয়ডের সময় অফিস ত্যাগ করা যাবে না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রমজান মাসে কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে।সরকার জানিয়েছে, সব সরকারি দপ্তরে এই নির্দেশনা কার্যকর হবে। কুয়েতে ২০২৬ সালে ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। যদিও তা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।   

Logo