Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ সেপ্টেম্বর ২০২৫

সৌদিতে গাড়ি বিক্রি কেলেঙ্কারিতে বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০

সৌদিতে গাড়ি বিক্রি কেলেঙ্কারিতে বাংলাদেশি আটক

সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে লোকালয়ে সাপ, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক

দুবাইয়ের আবাসিক এলাকা রেমরাম কমিউনিটিতে সম্প্রতি কয়েকটি সাপ দেখতে পাওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খালিজ টাইমস এ খবর দিয়েছে। সাপের দেখা মিলতেই সতর্কতা জারি করা হয়েছে।

খবরে বলা হয়েছে, বাসিন্দাদের কেউ কেউ দরজার সামনে বা বেলকনিতে সাপ দেখতে পেয়ে প্রশাসনকে খবর দিয়েছে। ঘটনার পরপরই দুবাই মিউনিসিপ্যালিটি দ্রুত ব্যবস্থা নেয় এবং বিশেষজ্ঞ দল এসে সাপ উদ্ধার করে। পাশাপাশি এলাকায় সাপ তাড়ানোর রেপেলেন্ট যন্ত্র বসানো হয়েছে, যাতে বাসিন্দারা নিশ্চিন্তে থাকতে পারেন। স্থানীয়রা মনে করছেন, আশপাশে চলমান নির্মাণকাজের কারণে সাপগুলো আশ্রয় হারিয়ে আবাসিক এলাকায় ঢুকে পড়ছে। কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে বলেছে। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে হেল্পলাইনে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে।


সৌদি আরব

সৌদিতে গাড়ি বিক্রি কেলেঙ্কারিতে বাংলাদেশি আটক

রিয়াদ পুলিশ অনলাইনে গাড়ি বিক্রি কেলেঙ্কারি এবং বিদেশে অর্থ স্থানান্তরের অভিযোগে তিনজন প্রবাসীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বাংলাদেশি ও সিরিয়ার নাগরিক রয়েছেন। গালফ নিউজ এ খবর দিয়েছে। তবে গ্রেফতারকৃত বাংলাদেশির নাম- পরিচয় প্রকাশ করেনি দেশটির পুলিশ। রিয়াদের পুলিশ অভিযোগ করেছে, সন্দেহভাজনরা ভুয়া ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে দাবি করত, তারা তাদের মালিকানাধীন নয়- এমন যানবাহন বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে সন্দেহভাজন ক্রেতাদের প্রলুব্ধ করত। এছাড়া তারা বৈধতা জোরদার করার জন্য জালিয়াতিপূর্ণ কাজের ভিসা জারি করত এবং অবৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে তহবিল স্থানান্তর করে ভুক্তভোগীদের প্রতারণা করছিল বলে জানা গেছে।  


কুয়েত 

কুয়েতে সপ্তাহান্তে গরম বাড়বে

কুয়েতে এ সপ্তাহান্তে গরমের প্রভাব বেড়ে যাবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার দিনের তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। আরব টাইমস এ খবর দিয়েছে। তবে শনিবার তাপমাত্রা কিছুটা কমে ৪১-৪৩ ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে। সমুদ্রের অবস্থাও হালকা থেকে মাঝারি ঢেউ নিয়ে শান্ত থাকবে। খবরে আরো বলা হয়েছে, তখন রাতের তাপমাত্রা থাকবে ২৩-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর-পশ্চিম দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস বইবে। কুয়েতের আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের গরমের সময় বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। 

Logo