Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

গত এক বছরে ২৬% পর্যটক বেড়েছে ওমানে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮

গত এক বছরে ২৬% পর্যটক বেড়েছে ওমানে

২০২৪-২৫ পর্যটন মৌসুমে চার্টার ফ্লাইটে ২৬ শতাংশ বেশি পর্যটক এসেছে ওমানে। দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের (MHT) তথ্য অনুযায়ী, এই সময়কালে ৫৮৮টি চার্টার ফ্লাইটে প্রায় ৯৩ হাজার পর্যটক ওমানে এসেছেন, যা দেশটির আবাসন, পরিবহন ও স্থানীয় ট্যুর খাতে আনুমানিক ৮০ মিলিয়ন ডলার আয় করেছে।

এই পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন পোল্যান্ড (৩১,৮০০), চেক প্রজাতন্ত্র (১৯,১২৬), স্লোভাকিয়া (১৪,৪৯৭), হাঙ্গেরি (৮,১০০), রোমানিয়া (৫,৩২৩), উজবেকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও বুলগেরিয়া থেকেও উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক এসেছেন।

MHT জানিয়েছে, আগামী মৌসুমে স্পেন ও রাশিয়া থেকে চার্টার ফ্লাইট আকর্ষণের পরিকল্পনা রয়েছে। এর আগে ২০২৩-২৪ মৌসুমে ৪৬৬টি ফ্লাইট পরিচালিত হয়েছিল।

ওমানের পর্যটন খাতের ৭০.২% পর্যটক বিনোদন ও অবকাশ যাপনের উদ্দেশ্যে দেশটিতে আসেন। অভ্যন্তরীণ পর্যটকদের খরচের গড় হিসাব অনুযায়ী, ৩১.১% যায় বিমান পরিবহনে, ২১.৫% আবাসনে, ১৩.৪% খাবার ও পানীয়, ১০.১% ট্রাভেল এজেন্সি ও বুকিং সেবায় এবং ৭.১% সড়ক পরিবহনে।

ওমান এয়ার পুনর্গঠনের পর সরাসরি সংযোগে কিছুটা ঘাটতি দেখা দেয়। সেই শূন্যতা পূরণে চার্টার ফ্লাইটকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রণালয়। তারা মাসকাট ছাড়াও সুহার ও মাসানদাম অঞ্চলে চার্টার ফ্লাইট সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে।

তথ্যসূত্র: ওমান অবজারভার

Logo