মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ জুলাই ২০২৫
অপরাধে জড়িত কর্মীদের ফেরত ও ব্ল্যাকলিস্ট করছে কুয়েত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:৪০
কুয়েত
১৯ হাজারের বেশি বিদেশি কর্মীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৯ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। আরব টাইমসের খবরে বলা হয়েছে, বহিষ্কৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাস, শ্রম আইন লঙ্ঘন, অপরাধের সাথে যুক্ত থাকা ও জনস্বার্থবিরোধী আচরণের অভিযোগ ছিল বলে জানায় কুয়েত সরকার। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বহিষ্কৃতদের মধ্যে রয়েছে পালিয়ে যাওয়া শ্রমিক, অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী, ভিক্ষুক, মাদক ও মদ-সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তি। এদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছে। বহিষ্কৃতরা বিভিন্ন দেশের নাগরিক বলা বলেও কোন কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ বহিষ্কৃত ব্যক্তিকে এক সপ্তাহের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিশেষ করে গত রমজান মাসে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়, যেখানে ৬০ জন ভিক্ষুককে গ্রেপ্তার করে দ্রুত বহিষ্কার করা হয়। প্রত্যেক বহিষ্কৃত ব্যক্তির বিমানবন্দরে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এবং তাদের নাম কুয়েতের ব্ল্যাকলিস্টে রাখা হয়েছে, যাতে তারা আর কুয়েত ঢুকতে না পারে। কুয়েত সরকার জানিয়েছে, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
সৌদি আরব
চূড়ান্তভাবে সৌদি ছেড়ে যেতে সময় ৩০ দিন
ভিজিট ভিসায় গিয়ে যারা অতিরিক্ত সময় থাকছেন, তাদের দেশটি ছেড়ে যেতে আরো ৩০ দিন সময় দিয়েছে সৌদি আরব। সৌদি পাসপোর্ট অধিদপ্তর অতিরিক্ত সময় থেকে যাওয়াদের চূড়ান্তভাবে চলে যেতে এই গ্রেস টাইম দিয়েছে। সৌদি গেজেটের খবরে আরো বলা হয়েছে, নতুন এই সময়সীমা ২৬ জুলাই বা ১ সফর থেকে কার্যকর হয়েছে। যারা এই সুযোগ নিতে চান, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম আবসারের তাওয়াসুল সেবার মাধ্যমে অনুরোধ জমা দিতে বলা হয়েছে। অধিদপ্তর আরো জানিয়েছে, অতিরিক্ত সময় থেকে যাওয়া ব্যক্তিদের সৌদি থেকে আইনগতভাবে বেরিয়ে যাওয়া নিশ্চিত করতে ও আরো বড় ধরনের জরিমানা এড়াতে এই সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ না নিলে জরিমানা ও আইনি জটিলতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
logo-1-1740906910.png)