Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ জুলাই ২০২৫

সৌদিতে গ্রীষ্মকালীন ফলের বাম্পার ফলন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২১:০০

সৌদিতে গ্রীষ্মকালীন ফলের বাম্পার ফলন

সৌদি আরব

সৌদিতে গ্রীষ্মকালীন ফলের বাম্পার ফলন

এবারের গ্রীষ্মে সৌদি আরবে তরমুজের বাম্পার ফলন হয়েছে। সৌদি গেজেট খবর দিয়েছে, এ বছরের গ্রীষ্ম মৌসুমে তরমুজের উৎপাদন ৬ লাখ ১০ হাজার টন ছাড়িয়ে গেছে। স্বাদে আর মানে এসব তরমুজ সৌদিবাসীর মন কেড়ে নিয়েছে। সৌদি বাজারে তরমুজের জাতগুলো উন্নত মানের ও বৈচিত্র্যময়। যার মধ্যে উল্লেখযোগ্য প্রকারগুলো রয়েছে চার্লসটন গ্রে, ক্লোন ডাইক আর৭, কঙ্গো, রয়েল সুইট এবং ক্রিমসন রাউন্ড। সৌদির তরমুজ দিয়ে তৈরি হচ্ছে জুস আইসক্রিম। সৌদি সরকার মরুভূমিতে গ্রীষ্মকালীন এমন ফলের উৎপাদনে কৃষককে দিচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি ও পানির সুবিধা, যা দেশটির কৃষি অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতেও সাহায্য করছে। 

বাহরাইন

বাহরাইনে চলছে তাপদাহ। বাতাসের আর্দ্রতার কারণে গরমের তীব্রতা আরো বেশি মনে হচ্ছে। দেশটির দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, আবহাওয়ার ধরন বদলাচ্ছে। ফলে আগামী কিছুদিন এই গরম ও ভ্যাপসা আবহাওয়া থাকবে। তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে দেশটির বাসিন্দাদের। ৩০ জুলাই থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাতাস শুরু হলে পরিস্থিতির খানিক উন্নতি দেখা দিলেও ধূলিঝড়ের কবলে পড়তে হতে পারে বাসিন্দাদের।

Logo