Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

স্বাভাবিক নিয়মে ফিরল বাহরাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৭:৪১

স্বাভাবিক নিয়মে ফিরল বাহরাইন

স্কুল, কলেজ, কাজকর্ম, যাতায়াত সব স্বাভাবিক করল বাহরাইন। ২৪ জুন মঙ্গলবার থেকে দেশটির সব কার্যক্রম আবার ফিরে যাবে আগের নিয়মে। এছাড়া ২২ জুন রাত থেকে মেইন রোড ব্যবহারের নির্দেশ বাতিল করে আগের নিয়ম করে দেওয়া হয়েছে।  

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তায় দেশটির সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছিল দেশটি। 

এমনকি জরুরি প্রয়োজনে মেইন রোড ব্যবহার করতেও নাগরিকদের নিরুৎসাহিত করেছিল। সরকারি কর্মচারীদের ৭০ শতাংশকেও ঘরে অনলাইন অফিস করার নির্দেশনা দিয়েছিল।

কিন্তু কী কারণে এক দিনের মাথায় পুরনো নিয়মে ফিরছে বাহরাইন, তার কোনো কারণ জানানো হয়নি।  

কেবল জানানো হয়েছে পুরনো নিয়মে মঙ্গলবার থেকেই চলবে বাহরাইনের সব কিছু।  

তথ্যসূত্র:  গালফ নিউজ

Logo