Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

যুদ্ধের সতর্কতায় আশ্রয়কেন্দ্র বানাচ্ছে কুয়েত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৬:০৪

যুদ্ধের সতর্কতায় আশ্রয়কেন্দ্র বানাচ্ছে কুয়েত

কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার পর দেশের মন্ত্রণালয় কমপ্লেক্সে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই আশ্রয়কেন্দ্রগুলো প্রায় ৯০০ জন মানুষকে আশ্রয় দিতে পারবে।

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রধান তেল উৎপাদনকারী এই অঞ্চলের বিভিন্ন দেশে রয়েছে। কুয়েত ছাড়াও ইরাক, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার পর কুয়েত এই তথ্য জানিয়েছে।

তথ্যসূত্র: খালিজ টাইমস

Logo