বাহরাইনে নিরাপত্তা সতর্কতা
অপ্রয়োজনে মেইন রোড ব্যবহার থেকে বিরত থাকতে বলেছে প্রশাসন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৩:১২
বাহরাইনে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে রোববার সকাল থেকে নানান পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটির নাগরিক ও বাসিন্দাদের অপ্রয়োজনে মেইন রোড ব্যবহার থেকে বিরত থাকতে বলেছে প্রশাসন। তবে জরুরী প্রয়োজনে মেইন রোড ব্যবহার করা যাবে।
বাহরাইনের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম অনলাইনে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে। দেশটির শিক্ষা কার্যক্রম চালু রাখতে ও ছাত্রছাত্রী, শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
একই সাথে দেশটির ৭০শতাংশ সরকারি কর্মচারীদের ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশনা দিয়েছে বাহরাইন সরকার। কেবল অত্যাবশ্যকীয় কাজের সাথে যুক্ত ৩০শতাংশ কর্মচারী অফিস করবেন বলে জানানো হয়েছে।
বাইরাইন সরকারের পক্ষ থেকে এসব নির্দেশনা এসেছে এমন একটা সময় যখন, ইরানের তিন পারমানবিক স্থাপনা, ফর্ডো, নাতাঞ্জ ও ইস্ফাহানে হামলা চালিয়েছে আমেরিকা। ইরান-ইস্রাইরাইলের মধ্যেকার হামলার সংঘাত শুরু পর, প্রথম বারের মতো যুদ্ধে জড়িয়ে গেলো আমেরিকা।
এছাড়া, ইরানে আটকে পড়া ৬৬৭জন বাইরাইনী নাগরিকদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে দেশটির সরকার। দেশটির আকাশে পরমাণু রেডিয়েশনের কোন উপাদান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।
খবর সূত্র: নিউজ অব বাহরাইন
logo-1-1740906910.png)