হজ ২০২৫ সামনে রেখে ভিসার মেয়াদোত্তীর্ণদের জন্য সৌদি আরব কঠোর সতর্কবার্তা দিয়েছে। হজ ২০২৫ মৌসুম ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সৌদি আরব ভিসার মেয়াদোত্তীর্ণদের বিরুদ্ধে শাস্তির মাত্রা আরো কঠোর করেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা সৌদি আরবে অবস্থান করবেন, তাদের সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং দেশ থেকে বহিষ্কারের (ডিপোর্ট) মুখোমুখি হতে হবে।
সৌদি প্রেস এজেন্সি (SPA) এ প্রকাশিত বিবৃতিতে হজ ও ওমরাহ সংক্রান্ত নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। সৌদি আরবে ধর্মীয় কার্যক্রম পালনের ক্ষেত্রে সবাইকে যথাযথ নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: গালফ নিউজ
logo-1-1740906910.png)