Logo
×

Follow Us

বিশ্ব

অস্ট্রেলিয়ায় ব্রিজিং ভিসায় বিদেশ ভ্রমণে কড়াকড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৯:১১

অস্ট্রেলিয়ায় ব্রিজিং ভিসায় বিদেশ ভ্রমণে কড়াকড়ি

অস্ট্রেলিয়ায় ভিসার সিদ্ধান্তের অপেক্ষায় থাকা প্রবাসীদের বিদেশ ভ্রমণের অনুমতি দেয়ার নিয়ম কঠোর হচ্ছে। আগামী ৩০ নভেম্বর থেকে ব্রিজিং ভিসা বি (Bridging Visa B) আবেদনের ক্ষেত্রে ভ্রমণের কারণ, সময়সীমা ও ব্যক্তিগত পরিস্থিতি আরো কঠোরভাবে যাচাই করবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মে বিশেষ করে ভিসা সাবক্লাস ফোর এইট টু ও ভিসা সাবক্লাস ওয়ান এইট সিক্স আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা প্রভাবিত হবেন।

বর্তমানে ব্রিজিং ভিসা এ (Bridging Visa A) নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করা যায়, কিন্তু এই ভিসায় দেশ ছেড়ে আবার ফিরে আসার অনুমতি নেই। এ ক্ষেত্রে প্রয়োজন ব্রিজিং ভিসা বি। নতুন নিয়মে ভ্রমণের উদ্দেশ্য ও সম্ভাব্য সময়ের সাথে সামঞ্জস্য রেখে ভ্রমণের অনুমতি দেয়া হবে।

শুধু ছুটি কাটানো বা পরিবারের সাথে দেখা করার কথা বললে অনুমতি নাও মিলতে পারে। গুরুতর অসুস্থ স্বজনকে দেখতে যাওয়ার মতো কারণ থাকলে প্রমাণপত্র দিতে হবে।

আবেদনের জন্য আগাম বিমানের টিকিট কেনা বাধ্যতামূলক নয়। সম্ভাব্য ভ্রমণের দুই সপ্তাহ থেকে তিন মাস আগে আবেদন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ায় কর্মভিসার আবেদন করে অবস্থানরত বাংলাদেশিদেরও বিদেশ যাতায়াতের পরিকল্পনায় নতুন নিয়মটি বিবেচনায় নিতে হবে বলে মনে করা হচ্ছে। 

Logo