Logo
×

Follow Us

বিশ্ব

ইতালির বিনিয়োগকারী ভিসায় নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৬:১৯

ইতালির বিনিয়োগকারী ভিসায় নতুন নিয়ম

ইতালির বিনিয়োগকারী ভিসার আবেদন প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত হয়েছে। ১৯ নভেম্বর থেকে বিনিয়োগকারী ভিসার অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশের আগে বাধ্যতামূলক প্রাক-অনুমোদন বা অ্যাক্রিডিটেশন নিতে হবে।

নতুন নিয়মে আবেদনকারীকে প্রথমে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ই-মেইল করে পাসপোর্টের কপি, বিনিয়োগের অর্থের বৈধ উৎস ও আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং অপরাধমূলক রেকর্ড না থাকার সনদ পাঠাতে হবে। যাচাই শেষে কর্তৃপক্ষ অনুমতি দিলে তবেই অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে মূল আবেদন করা যাবে।

ইতালির এই ইনভেস্টর ভিসায় বিদেশি নাগরিকদের জন্য কয়েক ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ইতালির সরকারি বন্ডে ২০ লাখ ইউরো, কোনো কোম্পানিতে ৫ লাখ ইউরো, উদ্ভাবনী স্টার্টআপে আড়াই লাখ ইউরো এবং জনকল্যাণমূলক উদ্যোগে ১০ লাখ ইউরো বিনিয়োগ।

অনুমোদন পাওয়ার পর আবেদনকারী দুই বছর মেয়াদি বিনিয়োগকারী ভিসার জন্য আবেদন করতে পারেন। বাংলাদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্যও এই সুযোগ প্রযোজ্য। তবে এটি সাধারণ চাকরি বা শ্রমিক ভিসা নয়; বিনিয়োগের সক্ষমতা ও অর্থের বৈধ উৎস প্রমাণ করতে হবে।

Logo