কানাডায় চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে অস্থায়ী বসবাসের ২২ লাখ ৯২ হাজার ৪১০টি ভিসার আবেদন নিষ্পত্তি করেছে দেশটির অভিবাসন বিভাগ। তবে একই সময়ে ৩ লাখ ৪৭ হাজার ৯৩৫টি আবেদন এখনো ঝুলে রয়েছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) ১৭ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। নিষ্পত্তি হওয়া আবেদনের মধ্যে সবচেয়ে বেশি ছিল ভিজিটর ভিসা, ১৯ লাখ ২৩ হাজার ৪২৫টি। এছাড়া ওয়ার্ক পারমিটের ২ লাখ ৪ হাজার ২৫০টি এবং স্টাডি পারমিটের ১ লাখ ৬৪ হাজার ৭৩৫টি আবেদন নিষ্পত্তি হয়েছে।
অন্যদিকে অপেক্ষমাণ আবেদনের মধ্যে ভিজিটর ভিসার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ৬০টি। ওয়ার্ক পারমিটের ২৪ হাজার ৯৭০টি এবং স্টাডি পারমিটের ২৪ হাজার ৯১০টি আবেদন এখনো প্রক্রিয়াধীন।
বাংলাদেশি শিক্ষার্থী, কর্মী ও ভিজিটর ভিসাপ্রত্যাশীদের জন্য এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। তবে আবেদন নিষ্পত্তির এই সংখ্যা অনুমোদিত ভিসার সংখ্যা নয়; এর মধ্যে রিজেক্ট হওয়া আবেদনও রয়েছে।
logo-1-1740906910.png)