মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কামপুং মেলায়ু কেপং এলাকায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বয়স ৩৪ বছর।
দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানায়, বিকেল ২টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে খননযন্ত্রের সহায়তায় মাটি সরিয়ে বিকেল ৫টা ১৪ মিনিটে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় আড়াই ঘণ্টার অভিযান শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, পাহাড়ের মাটি ধসে পড়ার সময় ওই শ্রমিক সেখানে অবস্থান করছিলেন। তবে কী কারণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
logo-1-1740906910.png)