Logo
×

Follow Us

বিশ্ব

মালয়েশিয়ায় অবৈধদের বাসা ভাড়া নিয়ে কড়াকড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৭:২০

মালয়েশিয়ায় অবৈধদের বাসা ভাড়া নিয়ে কড়াকড়ি

মালয়েশিয়ায় অবৈধদের বাসা ভাড়া নিয়ে কড়াকড়ি নিয়মের হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইমিগ্রেশন। অবৈধ বা অনথিভুক্তদের বাড়ি ভাড়া দিলে মালিকের জেল-জরিমানা হতে পারে। এই আইনে দোষী হলে ৫ হাজার থেকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা অথবা সর্বোচ্চ ১২ মাসের জেল হতে পারে। এমনকি প্রত্যেক অবৈধ অভিবাসীর জন্য আলাদাভাবে শাস্তির বিধান রয়েছে। 

সামাজিক মাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। এ নিয়ম অনথিভুক্ত বিদেশিদের প্রতি নিয়মকানুনের কঠোরতার বার্তা দিচ্ছে।

এদিকে, মালয়েশিয়ায় আটক ১০৮ জন  বিদেশিকে বহিষ্কার করেছে দেশটি । এর মধ্যে আছে ২১ জন বাংলাদেশিও। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেনাস টাউন ইমিগ্রেশন ডিপো থেকে এদের সবাই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। 

এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বৈধ ভিসা ও কাজের অনুমতিপত্র হালনাগাদ রাখার পরামর্শ দেয়া হচ্ছে।

Logo