Logo
×

Follow Us

বিশ্ব

সাইপ্রাসে অনিয়মিত অভিবাসন ঠেকাতে সরকারের কঠোর অবস্থান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৪

সাইপ্রাসে অনিয়মিত অভিবাসন ঠেকাতে সরকারের কঠোর অবস্থান

সমুদ্র পেরিয়ে আসা আশ্রয়প্রার্থীদের প্রবেশ ঠেকাতে উঠেপড়ে লেগেছে ভূমধ্যসাগরে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। সরকারের কঠোর অবস্থানের কারণে সাইপ্রাসে অনিয়মিত অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 

দেশটির উপ-অভিবাসনমন্ত্রী নিকোলাস ইওয়ানিদিস জানিয়েছেন, ২০২২ সালের তুলনায় ২০২৬ সালে দেশটিতে অনিয়মিত অভিবাসীর আগমন কমেছে ৯২ শতাংশ। 

তিনি জানান, সমুদ্রপথে অভিবাসীদের আগমন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে। একই সাথ গ্রিন লাইন দিয়ে অনিয়মিতভাবে প্রবেশের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

দেশটির সরকারি হিসাব মতে, ২০২৬ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সাইপ্রাসে অনিয়মিতভাবে ঢুকেছেন প্রায় ১ হাজার ৫০০ জন। অথচ ২০২২ সালের একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় ১৪ হাজার। বিশেষ করে সমুদ্রপথে অভিবাসীর আগমন বন্ধ হয়েছে এবং গ্রিন লাইন দিয়ে প্রবেশও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সীমান্তে নজরদারি বৃদ্ধি, সমুদ্রপথে টহল, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযানের কথা উল্লেখ করে সাইপ্রাস সরকার দ্রুত আশ্রয় আবেদন নিষ্পত্তির কথা বলছে। পাশাপাশি যাদের দেশটিতে থাকার বৈধ অধিকার নেই, তাদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে।

২০২৬ সালের শুরু থেকে ৮ হাজার ৬০০-এর বেশি তৃতীয় দেশের নাগরিক সাইপ্রাস ছেড়ে চলে গেছেন। বর্তমানে দেশটিতে প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের বৈধ বসবাসের অনুমতি রয়েছে।

ফলে যারা অবৈধভাবে ইউরোপে ঢুকতে সাইপ্রাসকে ট্রানজিট রুট হিসেবে ভেবেছিলেন, তাদের জন্য এই খবর সতর্কবার্তা দিচ্ছে। 

Logo