Logo
×

Follow Us

বিশ্ব

ব্রিটেনে কমছে বিদেশি শিক্ষার্থী, ক্ষতি ২.১ বিলিয়ন পাউন্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৮:৪৩

ব্রিটেনে কমছে বিদেশি শিক্ষার্থী, ক্ষতি ২.১ বিলিয়ন পাউন্ড

বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতিতে কড়াকড়ির প্রভাব পড়েছে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা ও অর্থনীতিতে। আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে ২১০ কোটি পাউন্ডের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি লন্ডন ইকোনমিকসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণা অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষের সর্বোচ্চ অবস্থানের তুলনায় যুক্তরাজ্যের বিজনেস স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তি ১৮ শতাংশ কমেছে। এতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয় কমেছে প্রায় ৬০ কোটি পাউন্ড। সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২১০ কোটি পাউন্ড, যা প্রায় ৩২ হাজার ৩০০ কর্মসংস্থানের সমান।

বিদেশি শিক্ষার্থীদের জন্য পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নেয়ার সুযোগ সীমিত করাসহ অভিবাসন নীতিতে পরিবর্তনকে এই পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। 

বর্তমানে দেশটিতে প্রতি তিনজন বিদেশি শিক্ষার্থীর একজন ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। একজন বিদেশি ব্যবসায় শিক্ষা শিক্ষার্থী পড়াশোনার পুরো সময়ে গড়ে ১ লাখ ৩ হাজার পাউন্ডের অর্থনৈতিক অবদান রাখেন।

বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আয়, স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থান বাড়াতে বড় ভূমিকা রাখেন। পাশাপাশি তারা দক্ষ জনশক্তি, আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেন। কিন্তু ভিসা কড়াকড়ির কারণে এখন ক্ষতির হিসাব শুরু হয়েছে ব্রিটেনে।

Logo