Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে অক্টোবরে ৫৭৪ প্রবাসী বহিষ্কার, শ্রমবাজারে ব্যাপক অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২১:৪৭

বাহরাইনে অক্টোবরে ৫৭৪ প্রবাসী বহিষ্কার, শ্রমবাজারে ব্যাপক অভিযান

বাহরাইনে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৬ সালের অক্টোবর মাসে ৫৭৪ জন প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। 

দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এলএমআরএ) জানিয়েছে, অক্টোবরজুড়ে বিভিন্ন কর্মস্থল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৯২টি পরিদর্শন অভিযান ও তদারকি চালানো হয়। এসব অভিযানে ৬২ জন অনিয়মিত ও আইন লঙ্ঘনকারী কর্মী শনাক্ত করা হয়েছে। শ্রমবাজারের নিয়ম এবং আবাসনসংক্রান্ত আইন বাস্তবায়নে দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়। 

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বিদেশি কর্মীদের বৈধতা নিশ্চিত করা এবং শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নিজের ভিসা, ওয়ার্ক পারমিট ও নিয়োগকর্তার তথ্য হালনাগাদ রাখা জরুরি। অন্য প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া কাজ করা কিংবা অবৈধভাবে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। 

Logo