Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবের এক শহরে পরপর দুটি জরুরি সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৮:১৬

সৌদি আরবের এক শহরে পরপর দুটি জরুরি সতর্কবার্তা

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশে সম্ভাব্য বিপদের দুটি সতর্কবার্তা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে এর কিছু সময় পর বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয়া হলেও কী ধরনের বিপদ তৈরি হয়েছিল, তা জানায়নি নাজরান প্রদেশের শারুরাহ গভর্নরেট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পৃথক বিবৃতিতে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, শারুরাহর বাসিন্দাদের সতর্ক করতে জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে দুটি বার্তা পাঠানো হয়েছে।

এর কিছুক্ষণ পর বিভাগটি জানায়, গভর্নরেটের বিপদ কেটে গেছে। তবে বাসিন্দাদের সতর্কতামূলক নির্দেশনা মেনে চলতে এবং ঘটনাস্থলে ভিড় করা ও ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়।

তবে কী কারণে সতর্কতা জারি করা হয়েছিল বা বিপদের ধরন কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার মধ্যে এ সতর্কবার্তা এলো। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা।

Logo