মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মী নিয়োগের কাজ শুরু করেছে দেশটির একটি কোম্পানি। প্রথম দফায় ২৮ জন কর্মী যাবে মালয়েশিয়ায়। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
একটি সূত্রের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে এই ঘটনার সত্যতা জানতে পেরেছে মাইগ্রেশন কনসার্ন।
২৮ সেপ্টেম্বর সোমবার মালয়েশিয়ার সুপরিচিত চেইন সুপারমার্কেট এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগ চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।
সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথেও কথা বলেছে মাইগ্রেশন কনসার্ন। তিনি জানিয়েছেন, এমন খবর তিনিও গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছেন। তবে এ নিয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
এনিয়ে খবর প্রকাশ করেছে কুয়ালালামপুরভিত্তিক একটি বাংলাদেশি গণমাধ্যমও। এমন খবরের প্রতিক্রিয়ায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সত্যতা উড়িয়ে না দিলেও জানিয়েছেন শিগগিরই তারা একটি গোলটেবিল বৈঠক আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ঘোষণা দেবেন।
logo-1-1740906910.png)