রেকর্ড ৭৮১ অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৯
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এক দিনে রেকর্ডসংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। ২৩ সেপ্টেম্বর মাত্র ১০টি ছোট নৌকায় করে ৭৮১ জন অভিবাসী ফরাসি উপকূল থেকে যাত্রা করে ইংল্যান্ডে প্রবেশ করেন। চলতি বছরে এক দিনে এত অভিবাসীর আগমন এই প্রথম।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে, এর আগে চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ৭৫২ জন অভিবাসী চ্যানেল পাড়ি দিয়েছিলেন। গত ২৯ জুলাই ৯টি ছোট নৌকায় করে তারা যুক্তরাজ্যে পৌঁছান। নতুন রেকর্ড সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
চ্যানেল দিয়ে ছোট নৌকায় অভিবাসীদের প্রবেশ ঠেকাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে হোম অফিস। তবে এক দিনে রেকর্ডসংখ্যক অভিবাসী পৌঁছালেও সামগ্রিকভাবে এ বছর চ্যানেল পারাপারের সংখ্যা কমেছে।
হোম অফিসের হিসাবে, এ বছর এখন পর্যন্ত ১৮ হাজার ৫০০-এর বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৪৫ শতাংশ কম।
logo-1-1740906910.png)