Logo
×

Follow Us

এশিয়া

চীনে ভিসা-মুক্ত প্রবেশে বেড়েছে বিদেশি পর্যটকের সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯

চীনে ভিসা-মুক্ত প্রবেশে বেড়েছে বিদেশি পর্যটকের সংখ্যা

চীনে ভিসা-মুক্ত নীতির আওতায় বিদেশি পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২ কোটি ৩৭ লাখ বিদেশি ভিসা ছাড়াই চীনে প্রবেশ করেছেন। এটি মোট বিদেশি প্রবেশকারীর ৭৭ দশমিক ৬ শতাংশ।

চীনের সীমান্ত পরিদর্শন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম আট মাসে মোট ৪৯ কোটি ৯০ লাখ যাত্রী প্রবেশ ও প্রস্থান করেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ বেশি।

এর মধ্যে চীনা মূল ভূখণ্ডের বাসিন্দা ২৪ কোটি ২০ লাখ। হংকং ও ম্যাকাও-এর বাসিন্দা ১৯ কোটি ৬০ লাখ। বিদেশি নাগরিক ৬ কোটি ১২ লাখ ৮৭ হাজার। বিদেশি প্রবেশকারীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

চীনের অভিবাসন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে মানুষ ও পণ্যের আন্তঃসীমান্ত চলাচল সহজ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্চমানের উন্মুক্তকরণ ও উন্নয়ন নিশ্চিত করতে ভিসা-মুক্ত নীতি কার্যকর ভূমিকা রাখছে।

চীনা নাগরিকদের প্রবেশ ও প্রস্থান এবং বিদেশিদের চীনে প্রবেশ সহজ করতে প্রশাসন একাধিক সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে। ফলে যাত্রী ও পরিবহনের জন্য শুল্ক ছাড়ের সময় উল্লেখযোগ্যভাবে কমানো গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভিসা-মুক্ত নীতি চীনের পর্যটন শিল্পে নতুন গতি এনেছে। বিদেশি পর্যটকরা সহজে প্রবেশ করতে পারায় হোটেল, পরিবহন ও ব্যবসায়িক খাতে আয় বাড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগেও ইতিবাচক প্রভাব পড়ছে।

Logo