Logo
×

Follow Us

ইউরোপ

ইউরোপের যে ৫টি দেশে কম খরচে সেরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

ইউরোপের যে ৫টি দেশে কম খরচে সেরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন প্রবাসীরা

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবার ব্যয় দিন দিন বাড়তে থাকায় অনেক আমেরিকান বিদেশে চিকিৎসা ও দীর্ঘমেয়াদি সেবার দিকে ঝুঁকছেন। ওয়েস্ট হেলথ-গ্যালাপের এক জরিপে দেখা গেছে, ২০২৬ সালে প্রায় অর্ধেক মার্কিন নাগরিক আশঙ্কা করছেন তারা প্রয়োজনীয় চিকিৎসা খরচ বহন করতে পারবেন না। এই বাস্তবতায় অনেকেই বিদেশে গিয়ে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রে দীর্ঘ অপেক্ষা, কভারেজ ঘাটতি ও ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেকেই চিকিৎসা বিলম্বিত করছেন। অন্যদিকে ইউরোপ ও লাতিন আমেরিকার কিছু দেশে আধুনিক হাসপাতাল, স্বচ্ছ খরচ এবং ইংরেজি ভাষায় যোগাযোগ সক্ষম ডাক্তার সহজলভ্য। ফলে প্রবাসীরা শুধু চিকিৎসার জন্য নয়, অনেক সময় স্থায়ীভাবে বসবাসের জন্যও এসব দেশ বেছে নিচ্ছেন।

ফ্রান্স:

ফ্রান্সে তিন মাস বসবাসের পর নাগরিকরা জাতীয় সামাজিক নিরাপত্তা তহবিলের আওতায় আসেন। এতে চিকিৎসা খরচ প্রায় নেই বললেই চলে। পাশাপাশি সাশ্রয়ী প্রাইভেট সেবাও পাওয়া যায়। ইংরেজি ভাষায় চিকিৎসক খুঁজতে ‘ডক্টোলিব’ অ্যাপ ব্যবহার করা যায়।

পর্তুগাল:

পর্তুগালে ডাক্তাররা রোগীর সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনেন এবং দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করেন। যুক্তরাষ্ট্রের তুলনায় এখানে খরচ অনেক কম। বড় শহরগুলোতে ইংরেজি ভাষায় যোগাযোগ সক্ষম ডাক্তার সহজে পাওয়া যায়।

স্পেন:

স্পেনে প্রাইভেট স্বাস্থ্যবীমা মাসে প্রায় ৭৫ ডলারে পাওয়া যায়, যা প্রায় সব ধরনের চিকিৎসা কভার করে। অপেক্ষার সময়ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। মাদ্রিদ, বার্সেলোনা, মালাগা ও কোস্টা দেল সোলের মতো শহরে ইংরেজি ভাষায় চিকিৎসক সহজলভ্য।

পানামা:

পানামায় আধুনিক হাসপাতাল ও বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম খরচে পাওয়া যায়। অনেক ডাক্তার রোগীদের সঙ্গে বেশি সময় দেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। দেশটির কিছু হাসপাতাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রতিষ্ঠান যেমন ক্লিভল্যান্ড ক্লিনিকের সঙ্গে যুক্ত।

কোস্টারিকা:

কোস্টারিকা সরকারি ও বেসরকারি উভয় ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করে। সরকারি সেবার জন্য মাসিক ফি আয়ভিত্তিক নির্ধারিত হয়। বেসরকারি ডাক্তার দেখাতে সাধারণত ৬০ থেকে ১০০ ডলার খরচ হয়। ওষুধও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক সস্তা।

ইউরোপের বেশির ভাগ দেশে করভিত্তিক সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। এতে বাসিন্দারা প্রায় বিনামূল্যে চিকিৎসা পান। পাশাপাশি প্রাইভেট সেবায় দ্রুত ডাক্তার দেখানো, বিশেষজ্ঞের কাছে যাওয়া এবং রেফারেল ছাড়াই পরীক্ষা করানো যায়।

Logo