Logo
×

Follow Us

ইউরোপ

অস্ট্রিয়ায় রেসিডেন্স ও ওয়ার্ক পারমিটে ২৪ মাসের বিশেষ সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪

অস্ট্রিয়ায় রেসিডেন্স ও ওয়ার্ক পারমিটে ২৪ মাসের বিশেষ সুযোগ

অস্ট্রিয়া সরকার ২০২৬ সালে রেড-হোয়াইট-রেড কার্ডের আওতায় বিদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা তৃতীয় দেশের নাগরিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে এই কার্ডের মাধ্যমে অস্ট্রিয়ায় বসবাস ও কাজের অনুমতি পাবেন।

এই কার্ড মূলত অস্ট্রিয়ার প্রধান রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট। এটি ২৪ মাসের জন্য বৈধ থাকে এবং আবেদনকারীর নির্দিষ্ট নিয়োগকর্তার সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ কার্ডধারীকে সেই নিয়োগকর্তার অধীনে কাজ করতে হবে। পরিবারের সদস্যরা আলাদা করে রেড-হোয়াইট-রেড কার্ড প্লাসের জন্য আবেদন করতে পারবেন।

অস্ট্রিয়া সরকার জানিয়েছে, নিম্নলিখিত সাত শ্রেণির বিদেশি নাগরিকরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন—

১. অত্যন্ত দক্ষ কর্মী।

২. সংকটপূর্ণ পেশায় দক্ষ কর্মী।

৩. অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মী।

৪. অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক।

৫. পর্যটন, কৃষি ও বনজ খাতের নিয়মিত কর্মী।

৬. স্বনিযুক্ত গুরুত্বপূর্ণ কর্মী।

৭. স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা।

প্রতিটি শ্রেণির জন্য আলাদা শর্ত রয়েছে। আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট শ্রেণির নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে।

যারা ছয় মাসের কম সময় অস্ট্রিয়ায় থাকতে চান, তাদের শুধু ভিসা প্রয়োজন। আর ৯০ দিনের কম সময়ের জন্য অনেক দেশের নাগরিকদের ভিসা লাগবে না। তবে দীর্ঘমেয়াদি থাকার জন্য রেড-হোয়াইট-রেড কার্ড আবশ্যক।

অস্ট্রিয়ার অভিবাসন ব্যবস্থা মূলত পয়েন্টভিত্তিক। দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ভাষাজ্ঞান অনুযায়ী পয়েন্ট দেওয়া হয়। এই ব্যবস্থার মাধ্যমে অস্ট্রিয়া ইউরোপের বাইরে থেকে দক্ষ কর্মী আকর্ষণ করতে চায়। একইসঙ্গে নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী নিয়োগের একটি স্পষ্ট কাঠামো তৈরি করা হয়েছে।

অস্ট্রিয়া জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিদেশিরা ছয় বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত ১০ বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়া যায়, তবে ধারাবাহিকভাবে ছয় বছর বৈধভাবে বসবাস করলে এই সুযোগ দেওয়া হবে।

এ উদ্যোগের ফলে রেড-হোয়াইট-রেড কার্ডের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে বসবাস ও কাজ করতে পারবেন। তবে প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। অস্ট্রিয়ার এই পদক্ষেপ দেশটির শ্রমবাজারে দক্ষ জনশক্তি নিশ্চিত করার পাশাপাশি বিদেশি নাগরিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

Logo