Logo
×

Follow Us

এশিয়া

বছর শেষে ঘুরে আসুন ভুটানের ৫ জনপ্রিয় স্থানে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫

বছর শেষে ঘুরে আসুন ভুটানের ৫ জনপ্রিয় স্থানে

হিমালয়ের পূর্বাংশে অবস্থিত ছোট্ট দেশ ভুটান তার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মঠ, দুর্গ এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত। আয়তনে মাত্র সাড়ে ৪৬ হাজার বর্গকিলোমিটার হলেও ভুটান পর্যটকদের কাছে এক অনন্য গন্তব্য। বছরের শেষ সময়ে ভ্রমণপ্রেমীদের জন্য ভুটানের পাঁচটি জনপ্রিয় স্থান হতে পারে সেরা অভিজ্ঞতা।

পারো

ভুটানের ঐতিহ্যবাহী ও পবিত্র শহর পারো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চু ও ওয়াং চু নদীর তীরে অবস্থিত এই শহরে রয়েছে বিখ্যাত তাকসাং মনাস্ট্রি বা টাইগার নেস্ট। এছাড়া রিংপুং জং, কাইচু লাখাং, হা ভ্যালি, চেলেলা পাসসহ আরও অনেক দর্শনীয় স্থান পারো ভ্রমণকে স্মরণীয় করে তুলবে।

থিম্পু

রাজধানী থিম্পু ভুটান ভ্রমণের অন্যতম আকর্ষণ। রায়ডাক নদীর তীরে অবস্থিত এই শহর চারদিকে পাহাড় ও সবুজে ঘেরা। এখানে রয়েছে রাজারবাড়ি, বুদ্ধ পয়েন্ট, তাশিচো জং, মেমোরিয়াল করটেন, জাতীয় গ্রন্থাগার ও ফোক হেরিটেজ মিউজিয়াম। রাজধানীর প্রাণবন্ত পরিবেশ ভ্রমণকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়।

গোম্ফু কোরা

সবুজে মোড়া গোম্ফু কোরা ভুটানের অন্যতম অভয়ারণ্য। কথিত আছে, বৌদ্ধ গুরু রিনপোচে এখানে ধ্যান করতেন। বিশাল কালো পাথর ও ছোট গুহা এই স্থানের রহস্যময় সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা।

পুনাখা জং

ভুটানের প্রাক্তন রাজধানী পুনাখা জং ফো চু ও মো চু নদীর তীরে অবস্থিত। বৌদ্ধ সংস্কৃতির প্রভাবপ্রবণ এই এলাকায় রয়েছে পুনাখা জং, চিমি লাখাং ও জিগমে দোরজি জাতীয় উদ্যান। উপত্যকার মনোরম দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করে।

দ্রামেতসে গোয়েম্বা

পূর্ব ভুটানের দ্রামেতসে গোয়েম্বা মঠে প্রায় একশো বৌদ্ধ সন্ন্যাসী বাস করেন। এখানকার ‘না চাম’ নৃত্য বিশ্বজুড়ে খ্যাত এবং ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য এটি ভ্রমণকারীদের কাছে বিশেষ আকর্ষণ।

ভুটান ভ্রমণ মানে প্রকৃতি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। পারো, থিম্পু, গোম্ফু কোরা, পুনাখা জং ও দ্রামেতসে গোয়েম্বা; এই পাঁচটি স্থানে ভ্রমণ আপনাকে দেবে ভুটানের আসল স্বাদ। বছরের শেষ সময়ে ভুটান হতে পারে আপনার সেরা ভ্রমণ গন্তব্য।

Logo