Logo
×

Follow Us

এশিয়া

ভারতের সবচেয়ে প্রাচীন চায়নিজ রেস্টুরেন্ট ‘ইও চিউ’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪

ভারতের সবচেয়ে প্রাচীন চায়নিজ রেস্টুরেন্ট ‘ইও চিউ’

কলকাতার টেরিটিবাজারের কাছে অবস্থিত ‘ইও চিউ’ রেস্টুরেন্টকে ভারতীয় চায়নিজ অ্যাসোসিয়েশন শহরের সবচেয়ে পুরনো চায়নিজ রেস্টুরেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও এ নিয়ে কিছু মতভেদ রয়েছে। অনেকের মতে ‘চুং ওয়া’ই সবচেয়ে পুরনো, যার বয়স প্রায় ১২৬ বছর। তবে বর্তমানে সেই রেস্টুরেন্ট চায়নিজদের মালিকানায় নেই। তাই অথেন্টিক চায়নিজ খাবারের ধারাবাহিকতায় ‘ইও চিউ’-কেই প্রাচীনতম হিসেবে ধরা হয়।

টেরিটিবাজার ছিল কলকাতার পুরনো চায়না টাউন। চীন থেকে আগত অভিবাসীরা এখানে বসবাস শুরু করে এবং নিজেদের সংস্কৃতি ও খাবারের দোকান গড়ে তোলে। জোসেফ ও আছুম্পাও প্রথমে চায়নিজদের জন্যই খাবারের দোকান খোলেন। দাম ছিল খুবই কম। ধীরে ধীরে কলকাতাবাসীর কাছেও এই খাবার জনপ্রিয় হয়ে ওঠে।

শুরুর সময় থেকেই পরিবারের সদস্যরা একত্রিত হয়ে রান্না করতেন। এখনো সেই ধারা বজায় আছে। দোকানদাররা বলেন, “এর মাধ্যমে আমাদের সিক্রেট রেসিপি লুকিয়ে রাখতে পেরেছি।” অন্যান্য কাজে কর্মচারী থাকলেও রান্নার দায়িত্ব পরিবারের সদস্যদের হাতে।

এখানকার সবচেয়ে বিখ্যাত পদ হলো ‘জোসেফ নুডুলস’। মাছ, মাংস, সবজি ও বিশেষ মশলার সংমিশ্রণে তৈরি এই প্যান ফ্রাইড নুডুলসের সঙ্গে অবশ্যই নিতে হবে ‘চিমনি সুপ’। সুপের পাত্রে মাঝখানে থাকে একটি চিমনি, যার ভেতরে জ্বলতে থাকে কাঠকয়লা। আগে এই পাত্র চীন থেকে আনা পিতলের ছিল, যা আছুম্পা ১৯২৭ সালে নিয়ে আসেন। সুপে থাকে চিকেন, চিংড়ি, পর্ক, মাছ, ডিম ও সবজি।

রোস্টেড চিলি পর্ক উইথ স্মোকি ফ্লেভার এখানকার আরেকটি বিখ্যাত খাবার। খাবারের শেষে অবশ্যই চেখে দেখতে হবে চাইনিজ জাসমিন টি, যা অথেন্টিক চায়নিজ চায়ের স্বাদ এনে দেয়।

Logo