Logo
×

Follow Us

এশিয়া

থাই ই-ভিসা সিস্টেমে সাময়িক বিরতি, নতুন নথি জমা বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩৮

থাই ই-ভিসা সিস্টেমে সাময়িক বিরতি, নতুন নথি জমা বাধ্যতামূলক

থাইল্যান্ডের ই-ভিসা আবেদন পোর্টাল ও ই-ভিসা পেমেন্ট সিস্টেম আগামী ৩০ আগস্ট ২০২৬, রোববার সাময়িকভাবে বন্ধ থাকবে। সিস্টেম আপডেটের কারণে এদিন কোনো আবেদন বা পেমেন্ট করা যাবে না। তবে ৩১ আগস্ট থেকে আবারো সেবা চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৩১ আগস্ট থেকে ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (DTV) আবেদনকারীদের জন্য নতুন নিয়ম কার্যকর হচ্ছে। আবেদনকারীদের এখন থেকে অতিরিক্ত দুটি নথি জমা দিতে হবে।

প্রথমত, আবেদনকারী যে দেশে ভিসার জন্য আবেদন করছেন, সেই দেশে তার স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। দ্বিতীয়ত, আবেদনকারীর নিজ দেশ বা স্থায়ী বসবাসের দেশ থেকে প্রদত্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা অপরাধমুক্ত থাকার সরকারি সনদ। এই নথি অবশ্যই মূল ভাষায় এবং ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের উচিত আবেদন করার আগে সম্পূর্ণ নথির তালিকা ভালোভাবে যাচাই করা। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীরা বিস্তারিত তথ্য ও নথির তালিকা দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে: www.thaievisa.go.th/visa/dtv-visa।

থাইল্যান্ডে পর্যটন ও দীর্ঘমেয়াদি অবস্থানের জন্য ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা দিন দিন জনপ্রিয় হচ্ছে। নতুন নথি জমা বাধ্যতামূলক করার মাধ্যমে কর্তৃপক্ষ আবেদনকারীদের নিরাপত্তা যাচাই আরো কঠোর করছে। এতে ভিসা প্রক্রিয়া স্বচ্ছ হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের প্রবেশ ঠেকানো সম্ভব হবে।

Logo