Logo
×

Follow Us

বিশ্ব

উচ্চশিক্ষার খবর

ভিসা অনিশ্চয়তায় সিদ্ধান্ত বদলাচ্ছেন শিক্ষার্থীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৪

ভিসা অনিশ্চয়তায় সিদ্ধান্ত বদলাচ্ছেন শিক্ষার্থীরা

দেশে দেশে ভিসা পাওয়ার অনিশ্চয়তা ও কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে আগ্রহী মেধাবী ও যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি অংশ এখন বিকল্প গন্তব্য বেছে নিচ্ছেন। পাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মে মাসে পরিচালিত Navitas-এর Agent Perception Survey-তে ৬৪টি দেশের ৮৭০ জন শিক্ষা এজেন্টের মতামত নেওয়া হয়।

জরিপে দেখা গেছে, স্টুডেন্টদের বিদেশে পড়াশোনার সিদ্ধান্তে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে টিউশন ও জীবনযাত্রার খরচ, পড়াশোনা শেষে কাজের সুযোগ এবং ভিসা পাওয়ার নিশ্চয়তা। বিভিন্ন দেশের ভিসা নীতি কঠোর হওয়ায় প্রকৃত ও ভালো মানের শিক্ষার্থীরাও আবেদন করতে নিরুৎসাহিত হচ্ছেন।

Navitas-এর প্রধান ইনসাইটস কর্মকর্তা জন চিউ বলেন, ভিসা নিয়ে অনিশ্চয়তা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে, যার ফলে যেসব শিক্ষার্থীকে দেশগুলো আকৃষ্ট করতে চায়, তারাই শেষ পর্যন্ত অন্য গন্তব্য বেছে নিতে পারেন। জরিপে আরো দেখা গেছে, শিক্ষার্থীরা এখন আগের তুলনায় বেশি খরচ-সচেতন ও ঝুঁকি সম্পর্কে বেশি সতর্ক এবং একাধিক দেশে আবেদন করার প্রবণতাও বাড়ছে। এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে তুলনামূলকভাবে ভালো অবস্থান তৈরি করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো প্রধান শিক্ষা গন্তব্যগুলোকে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার পাশাপাশি পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়েও শিক্ষার্থীদের আস্থা ধরে রাখতে হচ্ছে। কারণ শুধু বিশ্ববিদ্যালয়ের মান নয়, ভিসা নিশ্চিতভাবে পাওয়া যাবে কিনা, এটিও এখন একজন শিক্ষার্থীর দেশ নির্বাচনের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

Logo