Logo
×

Follow Us

ইউরোপ

জার্মানিতে আইটি খাতে সুবর্ণ সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:১৭

জার্মানিতে আইটি খাতে সুবর্ণ সুযোগ

ইউরোপের অন্যতম শক্তিশালী শিল্পভিত্তি ও বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান নিয়ে জার্মানি আজ উদ্ভাবননির্ভর ব্যবসার জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সবুজ প্রযুক্তির মতো উদীয়মান খাতে সরকারি সহায়তা দেশটিকে আরো এগিয়ে নিচ্ছে। ইউরোপীয় পেটেন্ট অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক পেটেন্ট আবেদন করেছে জার্মানি, ২৪ হাজার ৪৭৬টি। যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

জার্মানির কর্মপরিবেশ আন্তর্জাতিকভাবে বৈচিত্র্যময়। বিশেষ করে আইটি খাতে বহুজাতিক কোম্পানি ও স্টার্টআপ একসঙ্গে কাজ করে, ফলে কর্মক্ষেত্রে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়। একই সঙ্গে জার্মানি কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্যে বিশেষ গুরুত্ব দেয়। উদার ছুটি, নমনীয় কর্মঘণ্টা এবং অভিভাবক সুবিধা কর্মীদের জীবনকে সহজ করে তোলে।

চাকরির বাজারে আইটি দক্ষ জনবল এখন সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন। সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ্লিকেশন কনসালট্যান্ট, ডেটা সায়েন্স ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের জন্য বিপুল সুযোগ রয়েছে। ২০২৫ সালে প্রায় ১ লাখ ৯ হাজার আইটি চাকরি শূন্য ছিল, যা ক্রমেই বাড়ছে। এই খাতে বেতনও গড়ের চেয়ে বেশি, ফলে দক্ষ জনবলকে আকর্ষণ করছে।

জার্মানি ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে এগোচ্ছে। সড়ক দুর্ঘটনাহীন পরিবহন ব্যবস্থা কিংবা অপারেশন থিয়েটারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার- এসব উদ্ভাবনে আইটি খাতের ভূমিকা অপরিহার্য। গবেষণা ও উন্নয়নে জার্মানি বিপুল বিনিয়োগ করছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ইন্ডাস্ট্রি ৪.০‑এর জন্য প্রস্তুত করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ফেডারেল অর্থনীতি ও জ্বালানি মন্ত্রণালয় আইটি কোম্পানিগুলোকে আগামী দিনের প্রযুক্তি উন্নয়নে সহায়তা দিচ্ছে।

Logo