Logo
×

Follow Us

এশিয়া

ভিসার দালাল নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:২০

ভিসার দালাল নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভিসা এজেন্ট ও দালালদের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। ১৭ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানিয়েছে, কিছু অসাধু দালাল টাকা নিয়ে আবেদনকারীদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল স্ট্যাম্প এবং অন্যান্য দেশের জাল ভিসা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। এ ধরনের ঘটনা তাদের নজরে এসেছে।

হাইকমিশন বলেছে, ভিসা প্রক্রিয়ায় কোনো শর্টকাট নেই। যেসব এজেন্ট ভিসার নিশ্চয়তা বা সহজে অনুমোদনের প্রতিশ্রুতি দেয়, তাদের বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনকারীদের প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিথ্যা, মনগড়া তথ্য বা পরিবর্তিত স্ট্যাম্প-সম্বলিত পাসপোর্ট ও নথিপত্র জমা দেওয়া যাবে না। ভিসা যাচাই প্রক্রিয়ায় এ ধরনের জালিয়াতি শনাক্ত হলে আবেদন বাতিল করা হবে। ভবিষ্যতে ভিসা আবেদনের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।

হাইকমিশন আবেদনকারীদের সতর্ক করে বলেছে, কোনো এজেন্টকে টাকা বা পাসপোর্ট দিয়ে নিজের ভ্রমণ পরিকল্পনা ঝুঁকিতে ফেলবেন না। নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ করা এবং প্রকৃত নথি জমা দেওয়াই একমাত্র নিরাপদ উপায়।

Logo