ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:১৭
অস্ট্রেলিয়ার ডারউইনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয় আন্তর্জাতিক গণমাধ্যম ও সেলিব্রিটিদের আলোচনায় উঠে এসেছে। ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ যে চমক দেখিয়েছে, তা অনেকেই ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বর্ণনা করছেন।
অস্ট্রেলিয়ার শীর্ষ সংবাদপত্র দ্য অস্ট্রেলিয়ান এ জয়কে আখ্যা দিয়েছে “গবস্ম্যাকিং শ্যাম্বলস”। ব্রিটিশ স্ল্যাং ‘গবস্ম্যাকিং’ মানে হতবাক করে দেওয়ার মতো ঘটনা, আর ‘শ্যাম্বলস’ মানে বিশৃঙ্খল বা বেহাল অবস্থা। অর্থাৎ তারা বলছে, অস্ট্রেলিয়ার এই হার ছিল একেবারে চরম হযবরল।
দ্য অস্ট্রেলিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই হারকে তার প্রাপ্য মূল্যায়ন করতে হবে—কারণ এটি একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় অঘটন এবং অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে লজ্জাজনক পরাজয়গুলোর একটি। সাংবাদিক রবার্ট ক্র্যাডক লিখেছেন, বাংলাদেশের কাছে নয় উইকেটের হারে টেস্ট ক্রিকেটে সম্ভবত সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ঘটেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার দীর্ঘ এক বছরের টেস্ট যাত্রার শুরুটাই হলো বিপর্যয়ের মধ্য দিয়ে। ঘরের মাঠে ক্যামেরন গ্রিনের বহু প্রতীক্ষিত প্রথম টেস্ট সেঞ্চুরি ম্যাচের ফলাফল কিছুটা বিলম্বিত করলেও শেষ পর্যন্ত তা অস্ট্রেলিয়ার পরাজয় ঠেকাতে পারেনি।
সাড়ে তিন দিনের লড়াই শেষে ম্যাচটি ধীরে ধীরে অস্ট্রেলিয়ার অনিবার্য পরাজয়ের দিকে এগিয়ে যায়। প্রতিবেদনে মারারা স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করে বলা হয়েছে, পুরো ম্যাচেই পিচ ছিল চমৎকার।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই হারকে ‘অবিশ্বাস্য’, ‘ভয়ানক’ এবং ‘আপসেট’ হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই বলেছেন, বাংলাদেশের জয় প্রমাণ করেছে টেস্ট ক্রিকেটে আর কোনো দলকে হালকাভাবে নেওয়া যাবে না।
বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মহলে প্রশংসা চলছে। বিশেষ করে বোলারদের ধারাবাহিকতা এবং ব্যাটসম্যানদের দৃঢ়তা ম্যাচটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক করে তুলেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে অস্ট্রেলিয়ার পরাজয়কে লজ্জাজনক বলা হলেও বাংলাদেশের জন্য এটি গর্বের মুহূর্ত। সেলিব্রিটি ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া প্রমাণ করছে, এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
logo-1-1740906910.png)