Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে বাতিল পৌনে দুই লাখ ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৫০

যুক্তরাষ্ট্রে বাতিল পৌনে দুই লাখ ভিসা

যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে। একই সঙ্গে আরো হাজারো মানুষের ভ্রমণ ও অভিবাসন-সংক্রান্ত সুবিধা বাতিল করা হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা। নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে এসব ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর অভিবাসন ঠেকাতে বড় ধরনের অভিযান শুরু করে। এর অংশ হিসেবে অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের অনেকের কাছেই বৈধ ভিসা ছিল। এবার বিপুলসংখ্যক ভিসা বাতিলের ঘটনায় প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আরেকটি দিক স্পষ্ট হলো।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক-সংক্রান্ত অপরাধও ভিসা বাতিলের কারণ হিসেবে বিবেচিত হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠছেন কিনা।

গত জানুয়ারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, তখন এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছিল। সেটিকে রেকর্ডসংখ্যক ভিসা বাতিলের ঘটনা বলা হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে আবারো বিপুলসংখ্যক ভিসা বাতিলের ঘটনা অভিবাসন নীতির কঠোরতা আরো স্পষ্ট করেছে।

এদিকে বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি একটি নির্দেশনায় সই করেছেন, যেখানে শিশুদের জন্য কম টিকা দেওয়ার কথা বলা হয়েছে। মাম্পস, হাম ও রুবেলা (এমএমআর) টিকা আলাদা করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। ট্রাম্প বলেছেন, কয়েক দশক আগে শিশুদের কম টিকা দেওয়া হতো, আর তখন মানুষ অনেক বেশি সুস্থ ছিল।

Logo