Logo
×

Follow Us

ইউরোপ

যে দুই কারণে বাতিল হয় জার্মান ভিসা আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫২

যে দুই কারণে বাতিল হয় জার্মান ভিসা আবেদন

জার্মানি বিদেশিদের ভিসা আবেদনের ক্ষেত্রে কঠোর সতর্কতা জারি করেছে। দেশটির সরকার জানিয়েছে, দুটি নির্দিষ্ট কারণে কোনো বিদেশির ভিসা আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং এর ফলে ভবিষ্যতে সেনজেন এলাকায় প্রবেশের সুযোগও বন্ধ হয়ে যেতে পারে।

জার্মান কনস্যুলেটের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ভিসা আবেদনে ভুয়া তথ্যযুক্ত নথি জমা দেওয়া অথবা জাল নথি জমা দেওয়া— এই দুই অপরাধের যে কোনো একটি প্রমাণিত হলে আবেদন সরাসরি বাতিল হবে। কোনো ব্যতিক্রম করা হবে না।

কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যে কোনো ভিসা আবেদন যদি জাল নথি বা ভুয়া তথ্যযুক্ত নথি দিয়ে করা হয়, তা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। আবেদনকারীর তথ্য একটি সতর্কতামূলক ডাটাবেসে সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতের সব ভিসা আবেদনে নেতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে আবেদনকারীকে সেনজেনজুড়ে প্রবেশ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।”

এর অর্থ হলো, শুধু জার্মানিতেই নয়, সেনজেন এলাকার অন্তর্ভুক্ত ২৯টি ইউরোপীয় দেশেই ওই আবেদনকারীর প্রবেশ বন্ধ হয়ে যাবে। ফলে একবার ভুয়া নথি জমা দিলে তা দীর্ঘমেয়াদে অভিবাসন ও ভ্রমণের সুযোগকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

নাইজেরিয়া ও অন্যান্য আফ্রিকান দেশের আবেদনকারীদের জন্য এই সতর্কতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভিসা প্রক্রিয়া যেখানে আগেই প্রতিযোগিতামূলক ও জটিল, সেখানে নথি জালিয়াতির মতো অপরাধ করলে শুধু একটি আবেদন বাতিল নয়, বরং ভবিষ্যতের সব সুযোগ হাতছাড়া হতে পারে।

সম্প্রতি কানাডাও বিদেশিদের প্রবেশে কঠোর নিয়ম ঘোষণা করেছে। দেশটি ছয় ধরনের অপরাধের কারণে বিদেশিদের অযোগ্য ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে চুরি, হামলা, বিপজ্জনক ড্রাইভিং, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং মাদক রাখা। তবে কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

Logo