জার্মানিতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে অভিবাসন সংহতি প্রকল্প আইএফএইচএ (Integrationsprojekt Fachkräfte für das Handwerk) উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ২০২৪ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রকল্পের লক্ষ্য হলো শরণার্থী, অভিবাসী এবং অভিবাসী পটভূমি থাকা শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে দক্ষ কর্মী ধরে রাখতে সহায়তা করা।
জার্মানির দক্ষ ও অদক্ষ শ্রমিক সংকট মোকাবিলায় আইএফএইচএ প্রকল্প কাজ করছে। অনেক অভিবাসী ও শরণার্থী ভাষাগত প্রতিবন্ধকতা, প্রশিক্ষণ ব্যবস্থার সীমিত জ্ঞান এবং নিয়োগকর্তাদের সঙ্গে দুর্বল যোগাযোগের কারণে কর্মসংস্থানে পিছিয়ে পড়েন। এ প্রকল্প তাদের জন্য কর্মসংস্থান ও দ্বৈত কারিগরি প্রশিক্ষণে প্রবেশাধিকার সহজ করছে।
প্রকল্পটি বিভিন্ন স্কুল, কারিগরি প্রতিষ্ঠান, ভাষা কোর্স, শরণার্থী আশ্রয়কেন্দ্র, চাকরি ও প্রশিক্ষণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা বাড়াচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত পরামর্শ ও সহায়তা প্রদান করছে। অংশগ্রহণকারীদের ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার পথে সহায়তা করা হচ্ছে।
২০২৪ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ১,১৫৯ জনকে সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ২০১ জন নারী। এর মধ্যে—
- ২৭৮ জন সফলভাবে কারিগরি প্রশিক্ষণে প্রবেশ করেছেন।
- ১৮১ জন কর্মসংস্থান পেয়েছেন।
- ২৬৯ জন ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন।
- ২৯ জন প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
- ৩ জন মাস্টার ক্রাফটসম্যান উপাধি অর্জন করেছেন।
- ১১ জন নিজস্ব ব্যবসা শুরু করেছেন।
এছাড়া ২ হাজার ৩০০টিরও বেশি কাউন্সেলিং সেশন পরিচালিত হয়েছে এবং ৩৯৫টির বেশি প্রতিষ্ঠানকে পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে।
প্রকল্পটি স্থানীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ইতোমধ্যে ৫৫০টি ইভেন্ট ও নেটওয়ার্কিং সভায় অংশ নিয়ে সহযোগিতা জোরদার করেছে।
আইএফএইচএ প্রকল্প ইতোমধ্যে ব্যাপক গণমাধ্যম কাভারেজ পেয়েছে। শুধু ওল্ডেনবার্গের হ্যান্ডওয়ার্কস চেম্বারই ৫০টির বেশি প্রতিবেদন প্রকাশ করেছে। এর উদ্ভাবনী কার্যক্রমের জন্য প্রকল্পটি “জার্মানি – ল্যান্ড অব আইডিয়াজ” উদ্যোগের প্রতিযোগিতা “গ্রোয়িং টুগেদার: গুড আইডিয়াজ ফর ইন্টিগ্রেশন” এ “আইডেঙ্গেবার ২০২৫” পুরস্কার অর্জন করেছে।
প্রকল্পটি অর্থায়ন করছে লোয়ার স্যাক্সনি মন্ত্রণালয় ফর ইকোনমিক অ্যাফেয়ার্স, ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্ট্রাকশন এবং স্থানীয় ছয়টি হ্যান্ডওয়ার্কস চেম্বা। তাদের সহযোগিতায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
logo-1-1740906910.png)