Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় অভিভাবক ও দাদা-দাদির অভিবাসন আবেদন স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৯:০৬

কানাডায় অভিভাবক ও দাদা-দাদির অভিবাসন আবেদন স্থগিত

কানাডা সরকার অভিভাবক ও দাদা-দাদিদের জন্য নতুন অভিবাসন আবেদন গ্রহণ আপাতত স্থগিত করেছে। অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব কানাডা (IRCC) জানিয়েছে, চলমান আবেদনগুলো প্রক্রিয়াধীন থাকবে এবং আগামী বছর সর্বোচ্চ ১৫ হাজার মানুষকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে প্রকাশ করেছে বিশেষ প্রতিবেদন।

আইআরসিসি জানিয়েছে, পরিবার পুনর্মিলন কানাডার অভিবাসন ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। অভিভাবক ও দাদা-দাদিরা সন্তান-নাতি-নাতনিদের সঙ্গে দেখা করতে পারবেন ‘সুপার ভিসা’র মাধ্যমে। এই ভিসায় একবারে পাঁচ বছর পর্যন্ত কানাডায় থাকা যায় এবং ১০ বছরের মধ্যে একাধিকবার প্রবেশের সুযোগ থাকে। সম্প্রতি আয়ের শর্ত ও স্বাস্থ্যবীমার নিয়ম সহজ করায় সুপার ভিসা আরো সহজলভ্য হয়েছে।

প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস প্রোগ্রামে আবেদনকারীর সংখ্যা বরাদ্দকৃত আসনের তুলনায় অনেক বেশি। এ কারণে নতুন স্পন্সর ফর্ম গ্রহণ বা সম্ভাব্য স্পন্সরদের আমন্ত্রণ আপাতত বন্ধ রাখা হয়েছে। এর ফলে আবেদন প্রক্রিয়ার সময় কমবে এবং পরিবারগুলো আরো পূর্বানুমানযোগ্য ফলাফল পাবে।

কানাডার অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি নাগরিকদের সতর্ক করেছে বিয়ের প্রতারণা নিয়ে। তারা জানিয়েছে, দ্রুত বিয়ে করতে চাওয়া, একাধিকবার বিবাহিত হওয়া, ব্যক্তিগত তথ্য গোপন রাখা বা হঠাৎ পরিচয়ের পর বিয়ে করতে চাওয়ার মতো বিষয়গুলো প্রতারণার ইঙ্গিত হতে পারে। এ ধরনের প্রতারণা আইনি ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

Logo