কানাডা সরকার অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচির (টিএফডব্লিউপি)- নিম্ন মজুরি প্রবাহে নতুন মজুরি সীমা নির্ধারণ করেছে। ১৭ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী উচ্চ বেকারত্বপূর্ণ অঞ্চলে নির্ধারিত সীমার নিচে বেতন দেওয়া কোনো পদে নতুন নিয়োগ বা বিদ্যমান কাজের অনুমতি নবায়ন করা যাবে না।
প্রতিটি প্রদেশ ও অঞ্চলের মধ্যম মজুরির ১২০ শতাংশ হিসেবে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, আলবার্টায় নতুন সীমা ঘণ্টায় ৩৭.৫০ ডলার, ব্রিটিশ কলম্বিয়ায় ৩৮.৪০ ডলার, অন্টারিওতে ৩৬.৯২ ডলার এবং কুইবেকে ৩৬ ডলার। কিছু অঞ্চলে যেমন নর্থওয়েস্ট টেরিটরিজে সীমা অপরিবর্তিত থাকলেও নুনাভাটে তা বেড়ে হয়েছে ৪৫ ডলার।
যেসব অঞ্চলে বেকারত্বের হার ৬ শতাংশের বেশি, সেখানে নিম্ন মজুরি প্রবাহে নিয়োগ স্থগিত থাকবে। এর মধ্যে রয়েছে টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া-গ্যাটিনো, ক্যালগারি, এডমন্টন, ভ্যাঙ্কুভারসহ একাধিক শহর। এসব অঞ্চলে নির্ধারিত সীমার নিচে কোনো পদে কাজের অনুমতি দেওয়া হবে না।
যেসব অঞ্চলে নিয়োগ অনুমোদিত, সেখানে নিয়োগকর্তাদের জন্য কঠোর শর্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
- প্রতিটি কর্মস্থলে টিএফডব্লিউপি কর্মীর সংখ্যা সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখা।
- কিছু ক্ষেত্রে যেমন নির্মাণ বা খাদ্য উৎপাদনে সীমা ২০ শতাংশ।
- গ্রামীণ এলাকায় অস্থায়ীভাবে সীমা ১৫ শতাংশে বাড়ানো হয়েছে।
- চাকরির বিজ্ঞাপন কমপক্ষে আট সপ্তাহ দিতে হবে।
- নিয়োগ প্রচেষ্টা অবশ্যই আদিবাসী জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও তরুণদের লক্ষ্য করে হতে হবে।
- বিদেশি কর্মীদের জন্য উপযুক্ত আবাসন ও যাতায়াত খরচ বহন করতে হবে।
অস্থায়ী বিদেশি কর্মী কর্মসূচি কানাডিয়ান নিয়োগকর্তাদের সেই পদে কর্মী নিয়োগের সুযোগ দেয়, যেখানে স্থানীয় নাগরিক বা স্থায়ী বাসিন্দা পাওয়া যায় না। এজন্য নিয়োগকর্তাকে অবশ্যই ইতিবাচক বা নিরপেক্ষ শ্রমবাজার প্রভাব মূল্যায়ন (LMIA) পেতে হয়।
সাম্প্রতিক বছরগুলোতে টিএফডব্লিউপি নিয়ে সমালোচনা হয়েছে। কারণ এটি স্থানীয় মজুরি কমানো ও তরুণদের বেকারত্ব বাড়ানোর জন্য দায়ী বলে অভিযোগ ওঠে। ২০২৪ সালে সরকার নিম্ন মজুরি প্রবাহে একাধিক পরিবর্তন আনে। যেমন- মজুরি সীমা বাড়ানো, কর্মী সংখ্যা কমানো এবং নতুন ভিসা লক্ষ্য নির্ধারণ। এর ফলে ২০২৬ সালে টিএফডব্লিউপি অনুমোদন ২০২৪ সালের তুলনায় ৫০ শতাংশের বেশি কমেছে।
logo-1-1740906910.png)