Logo
×

Follow Us

ইউরোপ

৬০ দেশের নাগরিক ভিসা ছাড়াই যেতে পারবেন স্পেনে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৪০

৬০ দেশের নাগরিক ভিসা ছাড়াই যেতে পারবেন স্পেনে

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ৬০ দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ইউরোপ, এশিয়া, আমেরিকা, ওশেনিয়া এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত হয়েছে। তবে দক্ষিণ এশিয়া বা আফ্রিকার কোনো দেশ এতে জায়গা পায়নি।

স্পেনের ভিসামুক্ত প্রবেশ তালিকায় রয়েছে অ্যান্ডোরা, সংযুক্ত আরব আমিরাত, আলবেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, উরুগুয়ে, ভেনেজুয়েলা, ভানুয়াতু ও সামোয়াসহ আরো অনেক দেশ। মোট ৬০টি দেশ এই সুবিধা পাচ্ছে।

তালিকায় কোনো আফ্রিকান দেশ না থাকায় মহাদেশটির নাগরিকদের স্পেনে প্রবেশের আগে অবশ্যই ভিসা নিতে হবে। স্পেন সরকার জানিয়েছে, ভিসামুক্ত প্রবেশের পাশাপাশি তারা একটি পৃথক তালিকা প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে কোন দেশের নাগরিকদের ভিসা নিতে হবে।

স্পেন সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক ভ্রমণকে আরো স্বচ্ছ ও সহজ করার অংশ। তালিকা প্রকাশের মাধ্যমে ভ্রমণকারীরা আগে থেকেই জানতে পারবেন তাদের ভিসা প্রয়োজন কিনা। সাম্প্রতিক সময়ে জার্মানি ও যুক্তরাজ্যও একই ধরনের তালিকা প্রকাশ করেছে। জার্মানি ২০২৬ সালে ৬২ দেশের নাগরিকদের জন্য ৯০ দিনের ভিসামুক্ত ভ্রমণের অনুমতি দিয়েছে।

স্পেনের এই সিদ্ধান্ত ভ্রমণকারীদের জন্য বড় সুবিধা তৈরি করবে। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা সহজেই স্পেনে প্রবেশ করতে পারবেন, যা পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণকে আরো গতিশীল করবে। তবে আফ্রিকার দেশগুলো বাদ পড়ায় মহাদেশটির নাগরিকদের জন্য ভ্রমণ কিছুটা জটিলই থেকে যাচ্ছে।

Logo