Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় শিক্ষার্থীদের জন্য পিজিডব্লিউপি থেকে সরাসরি পিআর পথ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৩:০৬

কানাডায় শিক্ষার্থীদের জন্য পিজিডব্লিউপি থেকে সরাসরি পিআর পথ

কানাডা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছে। এর আওতায় পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (PGWP) পাওয়া শিক্ষার্থীরা সরাসরি স্থায়ী বসবাসের (PR) পথে এগোতে পারবেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা শেষে কানাডায় থেকে কাজ করার সুযোগকে আরো কার্যকর করবে।

ইমিগ্রেশন নিউজ কানাডায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, পিজিডব্লিউপি হলো এমন একটি ওয়ার্ক পারমিট, যা কানাডায় পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের দেওয়া হয়। সাধারণত এটি এক থেকে তিন বছরের জন্য দেওয়া হয়। নতুন নীতিতে এই পারমিটধারীরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে সরাসরি স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। এর ফলে শিক্ষার্থীদের আলাদা করে জটিল অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।

এই নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা এনে দিয়েছে। পড়াশোনা শেষে তারা কানাডায় কাজ করতে পারবেন এবং সেই অভিজ্ঞতা ব্যবহার করে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। এতে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদে কানাডার অর্থনীতি ও সমাজে অবদান রাখতে পারবেন।

কানাডা সরকার জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতা কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক। নতুন নীতির মাধ্যমে শিক্ষার্থীদের স্থায়ীভাবে কানাডায় থাকার সুযোগ দেওয়া হচ্ছে, যা দেশের জনসংখ্যা ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডাকে আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে। পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুযোগ থাকায় অনেক শিক্ষার্থী কানাডায় পড়াশোনা করতে আগ্রহী হবে।

Logo