যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২২ জুন এক আবেগঘন ভাষণে তিনি প্রধানমন্ত্রীর পদ ও দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
স্টারমার বলেন, “দুই বছর আগে লেবার সরকার গঠন ছিল আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। দীর্ঘ হতাশার পর আমরা দেশের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করেছিলাম।” তিনি উল্লেখ করেন, লাখ লাখ মানুষের জীবন উন্নত করার সুযোগই তাকে রাজনীতিতে এনেছিল।
নিজের নেতৃত্বের শুরুতে লেবার পার্টির সংকটের কথা স্মরণ করে স্টারমার বলেন, “ছয় বছর আগে দলটি রাজনৈতিক, আর্থিক ও নৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছিল। বলা হয়েছিল, আমরা ইতিহাসের পাতায় হারিয়ে গেছি। কিন্তু আমরা দলকে বদলে ফেলেছি।” তিনি দাবি করেন, ইহুদিবিদ্বেষ দূর করা হয়েছে, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তায় জনগণের আস্থা ফিরেছে।
স্টারমার তার সরকারের সাফল্য তুলে ধরে বলেন, অর্থনীতি শক্তিশালী হয়েছে, মানুষের আয় বেড়েছে, স্বাস্থ্যসেবার দীর্ঘ প্রতীক্ষার তালিকা কমেছে। শ্রমিক ও ভাড়াটেদের অধিকার উন্নত হয়েছে, প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ কমেছে, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে সুরক্ষা নিশ্চিত হয়েছে এবং তার সিদ্ধান্তে পাঁচ লাখ শিশু দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের কথাও বলেন তিনি। ইউক্রেনের পাশে দাঁড়ানো, ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং বৈশ্বিক বাণিজ্য চুক্তি নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন।
তবে তিনি স্বীকার করেন, এখন প্রশ্ন হলো আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি উপযুক্ত কিনা। পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত মেনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। স্টারমার বলেন, “আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশকে সবার আগে রাখার চিন্তা থেকেই নিয়েছি।”
তিনি জানান, লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া ৯ জুলাই শুরু হবে এবং গ্রীষ্মকালীন ছুটির আগেই শেষ হবে। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন।
বিদায়ী প্রধানমন্ত্রী বলেন, তার উত্তরসূরিকে তিনি পূর্ণ সমর্থন দেবেন। “আমি জানি, দুই বছর আগে আমি যেমন যুক্তরাজ্য পেয়েছিলাম, তার হাতে তার চেয়ে শক্তিশালী ও ন্যায্য একটি দেশ থাকবে।”
শেষে তিনি ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে বলেন, এখন তিনি স্ত্রী ভিকের জন্য আদর্শ স্বামী এবং সন্তানদের জন্য একজন ভালো বাবা হওয়ার দিকে মনোযোগ দেবেন।
logo-1-1740906910.png)