মেক্সিকোতে রেসিডেন্সি আরো কঠিন ও ব্যয়বহুল হচ্ছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:০৬
মেক্সিকোতে বৈধ রেসিডেন্সি পাওয়া এখন থেকে আরো কঠিন ও ব্যয়বহুল হতে যাচ্ছে। ২০২৫ সালে দেশটির আইনপ্রণেতারা নতুন নিয়ম পাস করেছেন, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে বিদেশিদের জন্য রেসিডেন্সি পাওয়ার যোগ্যতা কঠিন হবে এবং ফি দ্বিগুণ হয়ে যাবে।
সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে রেসিডেন্সির আবেদন বেড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত নাগরিকরা এবং মধ্যবয়সী দক্ষ পেশাজীবীরা মেক্সিকোতে বসবাস ও কাজের জন্য আবেদন করছেন। দেশটির ভৌগোলিক অবস্থান ও তুলনামূলক সহজ নিয়ম এ আগ্রহ বাড়িয়েছে।
২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত নতুন নির্দেশনায় রেসিডেন্সি যোগ্যতার মানদণ্ডে বড় পরিবর্তন আনা হয়েছে। আগে ন্যূনতম দৈনিক মজুরির ভিত্তিতে হিসাব করা হতো, এখন তা UMA (Unidad de Medida y Actualización)-এর ভিত্তিতে নির্ধারিত হবে। এর ফলে আয় ও সঞ্চয়ের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি লাগবে। অনুমান করা হচ্ছে, ২০২৬ সালে মানদণ্ড অন্তত ৪ শতাংশ বাড়বে, যা বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত নতুন ফি সূচি অনুযায়ী, রেসিডেন্সি কার্ডের সরকারি ফি ২০২৬ সালে দ্বিগুণ হবে। আগে পাঁচ বছরের যাত্রায় (টেম্পোরারি থেকে পার্মানেন্ট রেসিডেন্সি) একজন আবেদনকারীর খরচ হতো প্রায় ২৫ হাজার পেসো (১,৩৫০ মার্কিন ডলার), এখন তা বেড়ে দাঁড়াবে ৫০ হাজার পেসো (২,৭০০ মার্কিন ডলার)। তবে যারা পরিবারভিত্তিক আবেদন করছেন বা কোম্পানির চাকরির অফারের মাধ্যমে আবেদন করছেন, তারা ৫০ শতাংশ ছাড় পাবেন।
শুধু ফি নয়, প্রক্রিয়াতেও কড়াকড়ি বাড়ছে। আগে পরিবারভিত্তিক আবেদন এক সপ্তাহে সম্পন্ন হতো, এখন তা কয়েক মাস সময় নিচ্ছে। অনেক ক্ষেত্রে কর্মকর্তারা আবেদনকারীর বাসায় গিয়ে যাচাই করছেন। এছাড়া এখন নিয়মিতভাবে বাসার ঠিকানার প্রমাণ দিতে হচ্ছে, যেমন বিদ্যুৎ বিল বা ভাড়ার চুক্তিপত্র।
অভিজ্ঞরা জানাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পেতে সময় বাড়ছে এবং কিছু আবেদন সম্পন্ন হতে দুই থেকে তিন মাস পর্যন্ত লাগছে। এর ফলে আবেদনকারীদের জন্য প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়ছে।
logo-1-1740906910.png)