Logo
×

Follow Us

বিশ্ব

বিশ্বের যে দেশগুলোতে থাকে সর্বাধিক অভিবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:০৭

বিশ্বের যে দেশগুলোতে থাকে সর্বাধিক অভিবাসী

বিশ্বব্যাংক গ্রুপ ও জাতিসংঘ জনসংখ্যা বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে অভিবাসনের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সরকারি নীতিমালার কারণে অনেক দেশ অভিবাসীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে, আবার কিছু দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ দেশ ছাড়ছেন।

২০২৫ সালে মাথাপিছু গড় অভিবাসন বৃদ্ধির হারে ইউক্রেন শীর্ষে রয়েছে। দেশটির জনসংখ্যার ৪.৪ শতাংশ অভিবাসন বৃদ্ধির সঙ্গে যুক্ত। রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে বাস্তুচ্যুত বহু মানুষ নিজ দেশে ফিরে আসায় এই সংখ্যা বেড়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ওমান, যেখানে অভিবাসন বৃদ্ধির হার জনসংখ্যার ২.১ শতাংশ। নতুন ১০ বছরের আবাসিক কর্মসূচি ও বিনিয়োগবান্ধব নীতিমালা দেশটিকে অভিবাসীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

তৃতীয় স্থানে সিরিয়া, যেখানে অভিবাসন বৃদ্ধির হার ১.৬ শতাংশ। আসাদ শাসনের পতনের পর বহু সিরীয় নিজ দেশে ফিরে আসায় এই প্রবাহ তৈরি হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যেখানে জনসংখ্যার ১.৪ শতাংশ অভিবাসন বৃদ্ধির সঙ্গে যুক্ত। ধনী ব্যক্তিদের পাশাপাশি স্বল্প আয়ের অভিবাসীরাও এখানে কাজের সুযোগের জন্য আসছেন।

পঞ্চম স্থানে রয়েছে সেশেলস, যেখানে অভিবাসন বৃদ্ধির হার ১.২ শতাংশ। পর্যটন, কর্মসংস্থান ও বিনিয়োগের কারণে আফ্রিকার এই দ্বীপপুঞ্জ অভিবাসীদের আকর্ষণ করছে।

ষষ্ঠ স্থানে রয়েছে কাতার, যেখানে অভিবাসন বৃদ্ধির হারও ১.২ শতাংশ। ধনী ব্যক্তিদের পাশাপাশি দক্ষ কর্মীরাও এখানে সুযোগ পাচ্ছেন।

শীর্ষ তালিকায় আরো রয়েছে বাহরাইন, মাল্টা, কুয়েত, কানাডা, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং সাইপ্রাস।

অন্যদিকে, ২০২৫ সালে যে দেশগুলো থেকে সবচেয়ে বেশি মানুষ দেশ ছাড়ছেন, তার মধ্যে রয়েছে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, পোল্যান্ড, লিথুয়ানিয়া, আলবেনিয়া, আর্মেনিয়া, মলদোভা, এস্তোনিয়া, মাইক্রোনেশিয়া, কসোভো, নেপাল, সামোয়া, মন্টিনিগ্রো, টোঙ্গা এবং জর্ডান। অর্থনৈতিক সংকট ও কর্মসংস্থানের অভাব এসব দেশ থেকে অভিবাসনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

Logo