Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন (২৭)। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো চলছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তকারীরা সম্ভাব্য সব সূত্র খতিয়ে দেখছেন।

জামিল ও নাহিদা প্রায় ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। বিষয়টি স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে প্রবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে রুমমেটের সম্পৃক্ততা শিক্ষার্থীদের আবাসন ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করছে। বাংলাদেশি কমিউনিটি আশা করছে, দ্রুত নাহিদার সন্ধান পাওয়া যাবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।

Logo