মালয়েশিয়ার খবর ২১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় মহিলাদের টয়লেটে উঁকিঝুঁকি, একজনকে জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৫:১০
ছবি সংগৃহিত
মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারীর গোপনীয়তা লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৩৫০০ রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির আদালত৷ মালয়েশিয়ার সরকারি দৈনিক বারনামার খবরে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল ২৩ বছর বয়সী অভিযুক্ত সেন্টুল এলআরটি স্টেশনের নারীদের টয়লেটের ভেতরে উঁকি দিচ্ছিল। সেই সময় ভুক্তভোগী নারী টয়লেটের ভেতরে ছিলেন।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং ওই ভিডিও প্রকাশের পরই স্টেশনের সহকারী পুলিশ সদস্যরা সেই কর্মচারীকে আটক করে। গোপনীয়তা লঙ্ঘনের দায়ে দোষ স্বীকার করার পর অভিযুক্তকে ৩ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে নির্দেশ দেওয়া হয়।
এদিকে প্রসিকিউশন পক্ষ আদালতের কাছে কঠোর শাস্তির আবেদন জানিয়ে বলেছে, জননিরাপত্তা ও সামাজিক স্বার্থ রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হওয়া প্রয়োজন। এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না এবং জনসাধারণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যেন তারা নিজেদের নিরাপত্তা ও এমন অপরাধ সম্পর্কে সচেতন থাকেন।
logo-1-1740906910.png)