Logo
×

Follow Us

ইউরোপ

প্রবাসীদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবায় শীর্ষ পাঁচ দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৮

প্রবাসীদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবায় শীর্ষ পাঁচ দেশ

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবার ব্যয় দিন দিন বেড়ে যাওয়ায় অনেক আমেরিকান বিদেশে চিকিৎসা ও দীর্ঘমেয়াদি সেবার দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক আশঙ্কা করছেন যে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন না। এ অবস্থায় অনেকেই বিদেশে চিকিৎসা গ্রহণ বা স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিচ্ছেন।

আন্তর্জাতিকভাবে বসবাসরত প্রবাসীদের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি তালিকায় পাঁচটি দেশকে সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য শীর্ষে রাখা হয়েছে। এগুলো হলো ফ্রান্স, পর্তুগাল, স্পেন, পানামা ও কোস্টারিকা।

ফ্রান্সে তিন মাসের বসবাসের পর প্রবাসীরা জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার আওতায় আসেন। এতে চিকিৎসা খরচ প্রায় নেই বললেই চলে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে আধুনিক বেসরকারি চিকিৎসাও পাওয়া যায়। ইংরেজিভাষী চিকিৎসক সহজেই পাওয়া যায়।

পর্তুগালে প্রবাসীরা জানান, চিকিৎসকরা রোগীর সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনেন এবং দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করেন। খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। বড় শহরগুলোতে ইংরেজিভাষী চিকিৎসক সহজলভ্য।

স্পেনে প্রবাসীরা মাসে প্রায় ৭৫ ডলার খরচে পূর্ণাঙ্গ বেসরকারি স্বাস্থ্যবীমা সুবিধা পান। এতে প্রায় সব ধরনের চিকিৎসা অন্তর্ভুক্ত থাকে এবং অপেক্ষার সময়ও কম। মাদ্রিদ, বার্সেলোনা, মালাগা ও কোস্টা দেল সল অঞ্চলে ইংরেজিভাষী চিকিৎসক সহজে পাওয়া যায়।

পানামায় আধুনিক হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যায় যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম খরচে। প্রবাসীরা জানান, চিকিৎসকরা রোগীর সঙ্গে বেশি সময় দেন এবং এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। অনেক চিকিৎসক বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাসপাতালের সঙ্গে যুক্ত।

কোস্টারিকায় সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার পাশাপাশি সাশ্রয়ী বেসরকারি চিকিৎসা সুবিধা রয়েছে। সরকারি সেবার জন্য মাসিক ফি আয়ভিত্তিক নির্ধারিত হয়। বেসরকারি চিকিৎসকের কাছে যেতে সাধারণত ৬০ থেকে ১০০ ডলার খরচ হয়। ওষুধও তুলনামূলকভাবে অনেক সস্তা।

বিশ্লেষকরা বলছেন, এসব দেশে স্বাস্থ্যসেবা শুধু সস্তা নয়, বরং মানসম্মত ও সহজলভ্য। প্রবাসীরা এখানে চিকিৎসা নিয়ে মানসিক স্বস্তি পান। যুক্তরাষ্ট্রে যেখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি, সেখানে এসব দেশে আধুনিক সুবিধা পাওয়া যায় অল্প খরচে।

Logo